প্রধানমন্ত্রী হতে চান না সোনু সুদ, কিন্তু কী হতে চান জানিয়ে দিলেন অভিনেতা!

এতদিনে ভারতীয় জনমানসে একটি গভীর ছাপ তৈরি করে ফেলেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। গতবছর করোনার সময় থেকে ভারতবাসীর জন্য একনাগাড়ে সাহায্য করেই চলেছেন সোনু সুদ এবং তার টীম।

সম্প্রতি নিজের সম্পত্তি বন্ধক রেখে দশ কোটি টাকা জোগাড় করেছেন তিনি শুধুমাত্র করোনা রোগীদের সাহায্য করবেন বলে। ফ্রান্স থেকে সম্পূর্ণ নিজের খরচায় চারটি অক্সিজেন প্ল্যান্ট আনাচ্ছেন সোনু। যা দেখে দেশবাসী অভিভূত। এইসময় তাকে দেখে অনেকেই বলছেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হয়ে সোনু সুদ হলে ভালো হতো।

সাধারণ মানুষের সঙ্গে এই একই দাবি রেখেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। যদিও এবার সোনু সুদ জানিয়ে দিলেন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে চান না, তবে অন্য কিছু হতে চান।

‘‘সাধারণ মানুষ হয়েই ভাল আছি। প্রধানমন্ত্রী হতে চাই না। আমাদের ভাইরা তো নির্বাচনে দাঁড়াচ্ছেন। ওটা আমার কাজ নয়।’’ সাংবাদিকদের ঠিক এই কথাই বললেন সোনু সুদ।

আর তার এই মন্তব্যের দেশবাসী আরেকবার মুগ্ধ। তিনি সত্যিই মানুষের ভগবান এরকমটাই মনে করছেন তারা। যেভাবে বিগত এক বছর ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি এবং তার টিম তার কোনও তুলনা হয় না।

RELATED Articles