নানান চ্যানেলেই তো নানান ধারাবাহিক হয়, কিন্তু এমন কিছু ধারাবাহিক থাকে, যা মানুষের মনে দাগ কেটে যায়। আর এমনই একটি ধারাবাহিকের নিদর্শন হল স্টার জলসার ‘খড়কুটো’। গুনগুনের চঞ্চল স্বভাব ও সৌজন্যের চুপচাপ স্বভাব, এই দুই বিপরীতধর্মী মানুষের মধ্যে প্রেম-খুনসুটি দেখার জন্যই এই ধারাবাহিক এত জনপ্রিয়।
কিন্তু কিছুদিন ধরে অবশ্য ধারাবাহিকের সেই আনন্দকর মুহূর্তে কিছুটা ভাঁটা পড়েছে। ভজনবাবুর কাউকে না জানিয়ে লক্ষাধিক টাকা ধার করে কেমন যেন সিরিয়াস হয়ে গিয়েছিল গোটা পরিবার। শেষে যদিও টাকা ধারের কারণ সামনে আসতেই সকলেই অবাক হয়েছেন। নিজের গানের অ্যালবাম বানানোর জন্য টাকা ধার করেছিলেন ভজনবাবু। যেটা শুনে প্রথম অবাক হলেও শেষে মুচকি হাসি বেরিয়েছে সকলের মুখ থেকেই।
আরও পড়ুন- নিজের সম্মান বাঁচাতে কার থেকে দূর হয়ে গেলেন রোশন? শ্রাবন্তীর স্বামীর নতুন পোস্ট ঘিরে জল্পনা
এরপর আবার বাড়িতে নতুন এক অতিথি নিয়ে দানা বেঁধেছে রহস্যের। নতুন এক চরিত্রের আগমন ঘটেছে খড়কুটো পরিবারে। তার সাথে নাকি রক্তের সম্পর্ক রয়েছে পটকার। কিন্তু কিভাবে এটা কেউই জানে না, তাই স্বাভাবিকভাবেই বাড়ির সকলের মনেই প্রশ্নের শুরু হয়েছে। একই অবস্থা দর্শকদের মধ্যেও, আবার কোন দিক মোড় নিতে চলেছে ধারাবাহিক, সেটারই এখন অপেক্ষা।
আসলে এই ধারাবাহিকের প্রাণকেন্দ্র তো হল গুনগুন ও বাবিনের প্রেমকাহিনী। কিন্তু কিছুদিন ধরে সেটাই দেখতে পারছিলেন না দর্শক। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগও ওঠে। কিন্তু শেষমেশ সৌ-গুনের রোম্যান্টিক পর্ব এল টিভির পর্দায়। গুনগুনকে যে বাবিন সত্যিই অনেকটা ভালোবেসে ফেলেছে, তা নিজেই স্বীকার করল সে।
View this post on Instagram
আরও পড়ুন- আত্মহত্যা হয়, খুন হয়েছিলেন সুশান্ত, উইকিপিডিয়ার তথ্য নিয়ে চরম অসন্তোষ প্রকাশ অভিনেতার অনুরাগীদের
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় সেই পর্বের একটা অংশ খুব ভাইরাল হয়েছে। তাতে বাবিন বলছে, ‘তুমি আমাকে বড্ড বেশি বেঁধে ফেলেছ গুনগুন’। মানে সৌজন্য যে তাঁর ইডিয়ট, পেত্নী বউয়ের প্রেমে বাঁধা পড়েছে, তা বোঝা যাচ্ছে। তবে গুনগুন কিন্তু এখনও সৌজন্যের ভালোবাসা ঠিক বুঝে উঠতে পারেনি।





