সোশ্যাল মিডিয়াতে তো আমরা সকলেই অল্পবিস্তর নিজের মনেতর কথা শেয়ার করে থাকি। বাস্তবে কাউকে কিছু বলতে না পাড়ার থেকে ভার্চুয়াল মাধ্যমে তা বলে অনেকটা হালকা হওয়া যায়। ঠিক তেমনই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী রোশন সিংও নিজের ইনস্টাগ্রামে উগড়ে দিলেন একরাশ ক্ষোভ, দুঃখ।
গতকাল রাতে নিজের শরীরচর্চার ভিডিওর সঙ্গে একটি স্টেটাস জুড়ে দিয়ে রোশন লেখেন, “তাঁর আশঙ্কা ছিল, পিছু নেবে না তো? আশ্বস্ত করে বলেছিলাম, ফিরেও দেখব না’। এরপর তিনি আরও লেখেন, “শুনে বলেছিল, এত অহংকার। উত্তর দিয়েছিলাম, অহংকার নয়, এ আমার সম্মানের প্রশ্ন। শুধু আমার সম্মান”।
আরও পড়ুন- আত্মহত্যা হয়, খুন হয়েছিলেন সুশান্ত, উইকিপিডিয়ার তথ্য নিয়ে চরম অসন্তোষ প্রকাশ অভিনেতার অনুরাগীদের
কার দিক থেকে এ ভাবে মুখ ফিরিয়ে নিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী? রোশনের এই পোস্ট নিছক চমক? নাকি, আগের মতোই পোস্টের মাধ্যমে ফের কটাক্ষ ছুঁড়ে দিলেন তিনি নিজের ‘এককালের পরিচিত’র দিকে? নেটমাধ্যমে তন্ন তন্ন করে খুঁজলেও উত্তর মিলবে না।
নিজের পোস্ট নিয়ে মন্তব্য করে রোশনের দাবী “আপনি যেখানেই যান কর্ম আপনাকে ছাড়বে না”। এমনকি, যাঁকে কটাক্ষ করেছেন তাঁর জন্য প্রার্থনাও করেছেন তিনি, ঈশ্বর যেন রক্ষা করেন তাঁকে। কাকে রক্ষা করতে চাইলে, রোশন? এসব উত্তরই অধরা।
গত বছর পুজোর আগে থেকেই আলাদা থাকা শুরু করেছেন শ্রাবন্তী ও রোশন। আইনিভাবে বিবাহবিচ্ছেদ এখনও হয়নি তাদের। এরই মধ্যে শ্রাবন্তী যোগ দেন রাজনীতিতে। এই জন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছিলেন রোশন। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেননি তিনি।
আরও পড়ুন- শেষরক্ষা হল না, করোনা মুক্ত হয়েও অকালে চলে গেলেন গায়ক অরিজিৎ সিং-এর মা
রোশনের পোস্টে তাঁর লেখা ‘আমার সম্মান’ কথাটি বেশ তাৎপর্যপূর্ণ। এই কথা বলে কী তিনি আসলে শ্রাবন্তীকে বিঁধলেন? আসলে কিছুদিন আগেই রোশনকে শুনতে হয়, তিনি নাকি অভিনেত্রী স্ত্রীয়ের টাকার উপর নির্ভরশীল। সেই কথার জবাবই কি দিলেন রোশন?






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার