সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুর, সৌমিতৃষাকে দেখে এখন এটাই বলছে নেটিজেনরা, ভাইরাল হ’ল নীলাম্বরী সাজে ফটোশুটের ভিডিও

‘মিঠাই’ এখন বাঙলির জনপ্রিয় মেগা ধারাবাহিক হয়ে উঠেছে। কিন্তু মিঠাইয়ের আসল নাম কি জানেন? মিঠাইয়ের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। যাকে আমরা সবাই চিনি মিঠাই নামে।

এই জনপ্রিয় অভিনেত্রীকে দর্শকরা বলেন রূপে লক্ষী গুণে সরস্বতী। তবে মেগা সিরিয়াল করেই তিনি থেমে থাকেন না। সিরিয়ালের পাশাপাশি করেন ফোটোশুট মডেলিং। তাঁর সেই সব কাজকর্মের খবর একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলেই জানা যায়।

সব কাজ সামলে অভিনেত্রী যথেষ্ট সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়া। তাঁর ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফোটোশুটের ছবি, ভিডিও এবং বিভিন্ন ফ্যানদের আঁকা ছবি শেয়ার করে থাকেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, তিনি নীলাম্বরী রূপে সেজে ফোটোশুট করেছেন।

ফোটোশুটের দু’টি ভিডিও তিনি শেয়ার করেছেন। যা মুহূর্তে ভাইরাল। কমেন্টে তাঁর অনুগামীরা বলছেন, মনে হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী বসে আছেন। আবার অনেকে বলছেন, সিড দেখলে চোখ ফেরাতে পারত না।

আরও অন্যান্য খবর