নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেতা। সকলেই ভেবেছিল তিনি হয়ত ভোটে দাঁড়াবেন। কিন্তু তেমনটা হয়নি। সেই সময় এক বিতর্কে জড়ান সৌরভ। সৌরভের একটি ভিডিও বেশ ভাইরাল হয়।
সেই ভিডিওতে সৌরভকে নিজের জন্মদিন পালন করতে দেখা যায়। সেই ভিডিওতেই ধরা পড়ে তাঁর পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের সঙ্গে অসভ্যতামি করছেন সৌরভ। মেয়েটিকে জড়িয়ে তাঁর স্তনে হাত দিতেও দেখা যায় সৌরভকে। এসবই হয় তাঁর জন্মদিন পালন করার সময়েই।
আরও পড়ুন- শুরু হয়াওর প্রথমদিনই বন্ধ শুটিং, ‘ভাতের থালায় লাথি মারছে’ স্বরূপ বিশ্বাসের প্রতি ক্ষোভ কলাকুশলীদের
এই ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। এরপর জানা যায়, সেই মেয়েটি সৌরভের নিজের বোন। এরপর তাঁর দিকে আঙুল ওঠে যে নিজের বোনের সঙ্গে এমনটা কী করে করলেন সৌরভ। শুধু নিজের বোন বলে নয়, যে কোনও মেয়ের সঙ্গেই এমনটা করা অত্যন্ত নিম্নরুচির পরিচয় ও তা অপরাধও।
এরপর তাঁকে নিয়ে নেট মাধ্যমে লেখালেখি কম হয়নি। নিজের স্বপক্ষে নানান যুক্তিও খাড়া করেন অভিনেতা। এরপর কেটে গিয়েছে অনেকগুলো দিন। সম্প্রতি ফের নেট মাধ্যমে অদ্ভুত পোশাক পরে ছবি দেওয়া নিয়ে ট্রোল হলেন অভিনেতা।
আসলে, জুন মাসকে Pride Month বা গর্বের মাস বলা। সমকামী, উভকামী, রুপান্তরিত মানুষদের সম্মান জানাতে ও তাদেরও যে ভালোবাসার, ভালো থাকার সমান অধিকার রয়েছে, তা প্রতিষ্ঠা করতেই এই জুন মাসকে গর্বের মাস বলা হয়।
এই গর্বের মাসকে উদযাপন করতে ও ভালোবাসার মধ্যেই যে কোনও বিভেদ থাকা উচিত নয়, তা জানাতেই একটি ছবি পোস্ট করেন সৌরভ। লং স্কার্ট, উপরে টপ ও তার উপর একটি কালো কোট পরে ছবি দেন সৌরভ। ক্যাপশনে লেখেন, “ভালোবাসা ও রামধনুর মতো পোশাকেরও কোনও লিঙ্গ নেই”।
View this post on Instagram
ভালোবাসার মধ্যে যে কোনও লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়, ও নারী-পুরুষের মধ্যেও যে কোনও বিভেদ থাকা উচিত নয়, তা বোঝাতেই এমন একটি পদক্ষেপ নিয়েছেন সৌরভ। অনেকেই তাঁর এই পদক্ষেপের জন্য তাঁর প্রশংসা করলেও অনেকেই আবার এই পোশাকের জন্যই তাঁকে হেয় করেছেন।





