যশ বিধ্বস্ত বাংলায় সাহায্যের হাত বাড়ালেন বাংলা সিরিয়ালের দুই খলনায়িকা! লরি ভরে পৌঁছল খাদ্য-বস্ত্র

করোনা হোক বা যশ এই দুইয়ের আক্রমণে বিধ্বস্ত মানুষদের কাছে নাগাড়ে সাহায্যের হাত পৌঁছে দিয়েছে বাংলার শিল্প জগত। ইমন থেকে কোয়েল, যীশু থেকে সৃজিত, ভাস্বর থেকে দিব্যজ্যোতি নিজেদের সামর্থ্য মতো সাহায্য তুলে দিয়েছেন সবাই। পিছনে আছেন আর‌ও অনেকে।

বলিউডের সেলুলয়েডের ভিলেন সোনু সুদ যেইরকম রিয়েল লাইফে হিরো হয়ে উঠেছেন, সেইরকমই পাওয়া গেল বাংলা সিরিয়ালের দুই খল নায়িকাকে। যাঁরা এখন বাস্তব জীবনের অনুপ্রেরণা। তাঁরা হলেন অভিনেত্রী পৌষমিতা গোস্বামী এবং অর্পিতা মণ্ডল। এই মুহূর্তে দু’জনেই টিভি সিরিয়ালের খলনায়িকা। তাঁদের দুজনকে দেখা যায় ‘রিমলি’ ধারাবাহিকে লোপা এবং জিনিয়া চরিত্রে।

আরও পড়ুন- শুরু হয়াওর প্রথমদিনই বন্ধ শুটিং, ‘ভাতের থালায় লাথি মারছে’ স্বরূপ বিশ্বাসের প্রতি ক্ষোভ কলাকুশলীদের

নিজেদের পরিচিত জগত ছেড়ে তাঁরাই এবার যশ বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা খেজুরিতে পৌঁছে গেলেন। সঙ্গে লরি ভর্তি খাদ্য সামগ্রী আর পোশাক। সোমবার গোটা দিন ধরে এই দুই অভিনেত্রী যশ ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

যতই সাদামাটা পোশাকে তাঁরা যান না কেন‌ও! স্থানীয় মানুষদের কাছে ধরা পড়ে গেলেন ঠিকই। আর দুই তারকা এসেছেন শুনে রীতিমতো ভিড় লেগে যায় দুর্গতদের।‌ কন্ঠিবাড়ি, আলাইচক, মুণ্ডমারির রাস্তায় হাজির কয়েক হাজার দুর্গত মানুষ।

সারারাত ধরে নিজের হাতে করে খাবারের প্যাকেট তৈরি করেছেন। দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাঁদের ভালবাসায় আপ্লুত এই দুই খল নায়িকা।

পৌষমিতার কথায়, খেজুরিতে খাদ্য এবং বস্ত্রের হাহাকার দেখে এলাম। তবু মানুষের যা ভালবাসা পেয়েছি আবার যাব।” দুজনেই জানিয়েছেন সাধারণ মানুষের ভিড়েই মিশে যেতে চান তাঁরা।

আরও অন্যান্য খবর