লন্ডনের হোটেলে সানার সাথে পুলিশকে দেখে হতবাক সৌরভ, কী এমন ঘটেছিল? দাদাগিরির মঞ্চে মেয়ের কীর্তির কথা জানালেন মহারাজ

বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বহু জায়গার লোক এই মঞ্চে এসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়।

দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কেউ দেখা যায় প্রতিযোগীদের বিভিন্ন উত্তর দিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো। দাদাগিরির এই সিজনে কখনো মঞ্চ আলোকিত করতে এসেছে খুদেরা। ‌‌আবার কখনো এসেছেন নায়ক নায়িকারা। এসেছেন বহু প্রতিভার মানুষজন।

সম্প্রতি দাদাগিরির এপিসোডের নতুন প্রোমো প্রকাশিত হয়েছে। সেখানে দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছেন জুম্বা প্রশিক্ষক। মোনালিসা সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) এক অভিনব উপহার দেন। মেয়ে সানার সঙ্গে দাদার কিছু ছবি কোলাজ করে দেন সৌরভকে। কোলাজে দেখা মিলেছে সদ্য যত সানা থেকে লন্ডনের রাস্তায় বাবা মায়ের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে সানা। লন্ডন ট্রিপের পুরনো ছবি দেখে নিজের জীবনের রোমাঞ্চকর কাহিনী সকলের সাথে শেয়ার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)

লন্ডনে একবার সানা হারিয়ে গেছিল সেই গল্পই সবার সাথে শেয়ার করে নিলেন তিনি। লন্ডনের রাস্তায় মা ডোনার সাথে ঘুরতে বেরিয়েছিল ছ বছরের সানা। সময়টা ২০০৭ সাল, সুযোগ হলেই যখন এই মেয়ে বউকে নিয়ে ইংল্যান্ড ট্যুর করতেন মহারাজ। এখন যদিও সেখানে একটি বাড়িও রয়েছে সৌরভ গাঙ্গুলীর। সেখানে সানার ছোটবেলার একটি কীর্তি ফাঁস করলেন দাদাগিরির মঞ্চে।

সৌরভ (Sourav Ganguly) বলেন, ‘ওর মা আর ও বেরিয়েছে। এদিক-ওদিক চলে গেছে। ওর মা আর ওকে খুঁজে পাচ্ছে না। এবার সানা পুলিশকে গিয়ে বলেছে- আমার মা হারিয়ে গেছে। এমন বুদ্ধি, এটা বলেনি আমি হারিয়ে গেছি। তারপর বিকালে আমি টেস্ট ম্যাচ খেলে এসেছি হোটেল রুমে। হঠাৎ আমার ঘরে টকটক করে টোকা। আমি দেখি পুলিশ, পাশে সানা! ভাবছি, ও আবার কী করল! পুলিশ জানাল, মেয়ে বলছে মা-কে খুঁজে পাচ্ছে না। মা হারিয়ে গেছে।’

সৌরভ (Sourav Ganguly) আরও জানান, ‘সানাই পুলিশকে বলেছে ও কোথায় থাকে, পুলিশ ওকে পৌঁছে দিয়েছে। আর ওর মা গোটা চত্বর মেয়েকে খুঁজে ফেলেছে। দিয়ে আমাকে ফোন করে বলছে, শিগরির নীচে নেমে এসো। মেয়েকে কোথাও পাচ্ছি না।’ সৌরভ ডোনাকে আশ্বস্ত করে বলেন, ‘সানা তো আমার পাশে বসে খেলছে।’

দাদাগিরির মঞ্চে মেয়েকে নিয়ে আবেগঘন হয়ে পড়েন সৌরভ (Sourav Ganguly)। তিনি বলেন, ‘আর সেই মেয়ে এখানেই (লন্ডন) থাকে। একা থাকে। বাবা-মা কাউকে দরকার পড়ে না ওর।’ সানার স্মৃতি হাতড়ে দাদা জানান, ‘যখন ও জন্মায়, আমি ওকে কোলে নিতে ভয় পেতাম। খাটে বসে তারপর কোলে নিতাম’। সৌরভের মেয়েকে প্রশংসায় ভরিয়ে দেন প্রতিযোগী। জবাবে সৌরভ বলেন, ‘ভীষণ মিষ্টি,ভীষণ চালাক। বাবা এই পকেটে, মা এই পকেটে’।

উল্লেখ্য, সৌরভ (Sourav Ganguly) ও ডোনার একমাত্র সন্তান সানা। এখন সানার বয়স ২৩। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রিলাভ করে এখন সেখানকার এক নামী কোম্পানিতে চাকরিরতা সানা গঙ্গোপাধ্যায়।

RELATED Articles