রোজগার বৃদ্ধির যোগ কন্যা ও বৃশ্চিক রাশির, সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন ও সিংহ রাশিকে, কেমন কাটবে আজ গোটা দিনটা?

বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ চাকরিজীবীরা খুব ব্যস্ত থাকবেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পিতার কাছ থেকে ভালো কোনো উপহার পাবেন। চাকরিজীবীরা প্রভাবশালী কর্মকর্তার কাছ থেকে ভালো কোনো সুযোগ পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজ ভাগ্য উন্নতির সুযোগ আসবে। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পাবেন। প্রবাসীদের দেশে আগমনের সম্ভাবনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভালো কিছু কাজের সুযোগ আসবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): পুরনো পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে। ব্যাংক এর ইমএই পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। নিজের যাকাত ফেতরা আদায় করতে চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ ব্যবসায় ভালো লাভের আশা।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই):  আজকের দিনটি দাম্পত্য সুখ শান্তির। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। আর্থিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাবেন।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): কাজের লোক ও কর্মচারীদের ঈদের বেতন বোনাস দিতে গিয়ে কিছু টাকা ধার করতে পারেন। কাজ কর্মে উন্নতির সময়। ঝামেলা এড়িয়ে চলতে হবে। কারো সাথে ঝামেলা করা যাবে না।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): সন্তানের জন্য অর্থ ব্যয় হবে। শিল্পী ও কলাকুশলীদের ভালো রোজগারের সুযোগ আসবে। প্রেম ভালোবাসায় সফল হবেন। মেধাবীদের পড়াশোনার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। আত্মীয় কুটম্বর সাহায্য পাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে সফল হওয়ার দিন। যানবাহন ও স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আজ বৈদেশিক যোগাযোগে সফল হওয়ার দিন। ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। মধ্যস্ততার ব্যবসায় ভালো রোজগার করতে পারবেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ ভালো রোজগারের যোগ। খুচরা পাইকারী ব্যবসায় ভালো লাভ হবে। বাড়িতে শ্যালক শ্যালিকার আগমন হবে। বকেয়া টাকা আদায়ে তাগাদা দিতে হবে। সঞ্চয়ের সুযোগ পাবেন ।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): কর্মক্ষেত্রে হারানো সম্মান ফিরে পাবেন। ব্যবসায়ীক কাজে অগ্রগতির দিন। গৃহস্থালী কাজে অর্থ ব্যয় হবে। সংসারের কাজে জীবন সাথীর সাহায্য পাবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ যাত্রার যোগ প্রবল। ব্যবসায়ীক কাজে সফল হতে পারবেন। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। পরিবহন ব্যবসায়ীদের ভালো রোজগার হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ বকেয়া টাকা আদায়ের যোগ। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের আশা। বড় ভাই বোনের বাড়িতে বেড়াতে যেতে পারেন। চাকরিজীবীদের বাড়তি রোজগারের সুযোগ আসবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles