শনির গমন পূর্বভাদ্রপদ নক্ষত্রে, ব্যবসায় দারুণ লাভের যোগ ৩ রাশির, নানান উৎস থেকে হবে অর্থ উপার্জন, খুলবে সৌভাগ্য

শনিকে বলা হয়ে থাকে কর্মফলের দেবতা। অর্থাৎ কোনও ব্যক্তির কর্ম অনুযায়ী ফল দেন তিনি। শনির আশীর্বাদে যেমন কোনও ব্যক্তি ফকির থেকে রাজার হালে বসতে পারেন, তেমনই আবার শনির কুদৃষ্টির ফলে কোনও ব্যক্তির জীবন ছারখার হয়ে যেতে পারে।

বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব। শতভিষা নক্ষত্রে যাত্রা করছেন তিনি। আগামী ৬ এপ্রিল পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। ৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবেন তিনি । এর জেরে বেশ লাভবান হবেন ৩ রাশি।  

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মকর রাশি

শনি এই গ্রহের যাত্রা দারুণ ফলপ্রসূ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। সমাজে সম্মান বৃদ্ধি পাবে এদের। ব্যবসায়িক ক্ষেত্রে দারুণ লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। কথাবার্তায় অন্যদের প্রভাবিত করবেন এরা। এই রাশির জাতক-জাতিকাদের সকল ইচ্ছা পূরণ হবে এই সময়। নতুন সম্পত্তি কিনতে পারেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।

সিংহ রাশি

শনির এই গমন শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় নিজের কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। যারা চাকরি খুঁজছেন তারা এই সময় তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তারা দারুণ লাভ পাবেন এই সময়। গ্রহের শুভ প্রভাবে অসম্পূর্ণ কাজ শেষ হবেএই রাশির জাতক-জাতিকাদের।

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনির এই গমন খুবই শুভ হবে। আয় বাড়বে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের। ভালো পরিমাণ অর্থ উপার্জনের পাশাপাশি সঞ্চয় করতে সফল হবেন এরা। শনিদেবের কৃপায় নানান উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। শেয়ার বাজার থেকে টাকা লাভ করতে পারেন এরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles