জীবনে জয় পরাজয় লেগেই থাকে। তার জন্য থেমে থাকলে চলবে না। সারা জীবন এরকম মন্ত্র নিয়েই চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।তাই এবার জীবনের প্রথম বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়িয়ে পরাজয় লাভ করেও তিনি খোশমেজাজে রয়েছেন। যার প্রমাণ মিলল তার ছেলের ইনস্টাগ্রাম পোস্টে।
তবে ভোটের ফলাফলের পর কারোর জীবন থেমে থাকেনি। যে যার কাজের জগতে ফিরে গিয়েছেন। তেমনি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও আবার দেখা গেল খোশমেজাজে। তার ছেলে অভিমুন্য চ্যাটার্জী সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তাকে দেখা যাচ্ছে তার মায়ের সঙ্গে। সেইসঙ্গে তার দীর্ঘদিনের প্রেমিকা মডেল দামিনী ঘোষও রয়েছেন।

অর্থাৎ ছেলে ও হবু বউমাকে নিয়ে বেশ আনন্দেই রয়েছেন শ্রাবন্তী। ছবিটি দেখে মনে হচ্ছে সেটি কোনও পার্টিতে তোলা হয়েছে। সাদা রঙের ফ্লোরাল ড্রেসে শ্রাবন্তীকে যথেষ্ট সুন্দরী লাগছে।






