করোনা তীব্র ভয়াবহতার মন্ত্রী আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী। মৃত্যুর হাহাকারের মাঝে কোথাও শক্তি জোগান ঠাকুর। আপামর বাঙালির কাছে তিনিই অনুপ্রেরণা l
বাংলার বিধানসভা নির্বাচনে বাংলার এই মনীষীরাই হয়ে উঠেছিলেন ভোটযুদ্ধের অন্যতম মাধ্যম। বাঙালি অস্মিতায় নিজেদের বাঁধতে রবীন্দ্রনাথ বিবেকানন্দে ভরসা করেছিল বিজেপি।
কিন্তু ফলাফল যাই হোক তাঁরা যে বাংলার এই মানুষগুলোকে ভোলেননি তা প্রমাণ করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, ঠাকুর জয়ন্তীতে আমি গুরুদেব ঠাকুরের কাছে মাথা নত করছি। তাঁর আদর্শ আমাদের স্বপ্নের ভারত গড়ে তোলার জন্য শক্তি ও অনুপ্রেরণা জোগায় l
On Tagore Jayanti, I bow to the great Gurudev Tagore. May his exemplary ideals keep giving us strength and inspiration to build the India he dreamt of.
— Narendra Modi (@narendramodi) May 9, 2021
প্রধানমন্ত্রীর মতই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় টুইট করে লিখেছেন, জ্ঞান ও দর্শনের উজ্জ্বল জ্যোতিষ্ক,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বহুমুখী প্রতিভা এবং মহান ব্যক্তিত্ব দিয়ে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে মেলে ধরেন। তাঁর উচ্চ বিচারধারা জাতীয় চেতনাকে এক অনন্যরূপ প্রদান করে,যা স্বাধীনতা আন্দোলনকে দেয় নতুন গতি।এমন মহামানবের চরণে শতকোটি প্রণাম।
জ্ঞান ও দর্শনের উজ্জ্বল জ্যোতিষ্ক,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বহুমুখী প্রতিভা এবং মহান ব্যক্তিত্ব দিয়ে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে মেলে ধরেন। তাঁর উচ্চ বিচারধারা জাতীয় চেতনাকে এক অনন্যরূপ প্রদান করে,যা স্বাধীনতা আন্দোলনকে দেয় নতুন গতি।এমন মহামানবের চরণে শতকোটি প্রণাম। pic.twitter.com/dPQWfdsiv8
— Amit Shah (@AmitShah) May 9, 2021





