ড্রাইভারের আসনে বসলেন অন্বেষা, পাশে বসল কে? গান চলল ‘এই পথ যদি না শেষ হয়’

আজও আমাদের এই সমাজের কিছু মানুষ মনে করে মেয়েরা শুধুমাত্র বাড়িঘর সামলাতে, রান্না করতে, নাচ করতে, গান করতেই জন্ম নিয়েছে। কিন্তু মেয়েরাও যে এখন পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নানান কাজে পারদর্শী হয়ে উঠছে তা অনেকে বিশ্বাস করতেই চান না। এবার এই মেয়েদের অন্যরকম কিছু করে দেখানোর গল্প নিয়েই শুরু হচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’।

এই ধারাবাহিকের ট্রেলার কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। খুব শিগগিরিই টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। শহুরে বড়োলোক বাড়ির মেয়ে কোনও বিলাসী জীবন, কর্পোরেট ওয়ার্ল্ডের চাকরি না করে ট্যাক্সি চালাচ্ছে, তবে দায়ে পড়ে একেবারেই নয়, বরং নিজের ইচ্ছায়, শখ করে। এই নারী চরিত্রকে কেন্দ্র করেই এগোবে গল্প। ট্যাক্সি চালানোর মধ্যে দিয়েই হঠাৎ তাঁর দেখা গল্পের নায়কের সঙ্গে। এরপর? এরপর কী হবে, তা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

আরও পড়ুন- ব্ল্যাক পোশাক পরে হাতে ‘ব্ল্যাক লেডি’, প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন শুভশ্রী

নতুন ধারাবাহিক নিয়ে কথা বলতে গিয়ে অন্বেষা জানিয়েছেন যে, ট্যাক্সি চালানো শিখতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তাঁকে। ভোরবেলা পাঁচটায় উঠে শুরু হয়ে যেত ট্রেনিং। আগেও তিনি গাড়ি চালিয়েছিলেন, তবে এবারের অভিজ্ঞতা একেবারেই নতুন।

ধারাবাহিকের পাশাপাশি তাকে শুনতে পাওয়া গেছে মনের কথা বলতে। সাংবাদিককে তিনি জানিয়েছিলেন যে,যদি সত্যি মহানায়ক এর বাইকের পেছনে বসে থাকে বলতে হতো, এই পথ যদি না শেষ হয়, তাহলে হয়তো কোন দিনই তিনি সেই পথ শেষ না হওয়ার কামনা করতেন।

আরও পড়ুন- মা নেই বাড়িতে, সুযোগ পেয়ে দিদির সঙ্গে দুষ্টুমিতে মাতল ছোট্ট ভুতু

মহিলা ট্যাক্সিচালক কি পারবে সমস্ত বাধা বিপত্তি দূরে সরিয়ে দেখে নিজের নেশা এবং পেশা কে সফল করতে? নাকি অদূর ভবিষ্যতে তাকেও হারিয়ে যেতে হবে অন্যদের ভিড়ে।

RELATED Articles