টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে প্রথমের দিকেই রয়েছেন তিনি। বেশ কিছু বছর ধরে বাঙালিকে তিনি উপহার দিয়েছেন নানান সুন্দর সুন্দর ছবি। নিজের চেষ্টায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করেছেন শুভশ্রী। এবার নিজের সেই পরিশ্রমের ফলও পেলেন তিনি।
শুভশ্রী এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝেমধ্যেই নিজের জীবনের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি, জীবনের আরও একটি বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করেন তিনি। গত ৩১শে মার্চ আয়োজিত হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড শো-তে শুভশ্রী ও ঋত্বিক অভিনীত ছবি ‘পরিণীতা’ ৯টি মনোনয়ন পায়। এই অ্যাওয়ার্ড শো-তেই সেরা অভিনেত্রীর পুরস্কার পান শুভশ্রী।
View this post on Instagram
আরও পড়ুন- একটু অন্যরকম! বিশেষভাবে ‘বিশেষ বন্ধু’র জন্মদিন পালন করলেন স্বস্তিকা
তবে তিনি যে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে তাঁর ছেলে ইউভান তাঁর অ্যাওয়ার্ডটি ধরে রয়েছে। মায়ের এই সাফল্যে বেজায় খুশি সে। এই ছবি শেয়ার করে শুভশ্রী ক্যাপশন দেন, “আমি যখন এই ব্ল্যাক লেডি হাতে নিই, এটা আমাকে ও প্রত্যেকটা ছোটো বাচ্চাকে মনে করায় যে তুমি কোথা থেকে এসেছ, সেটা কোনও বিষয় নয়, কিন্তু তোমার স্বপ্নের মূল্য রয়েছে। অনেক ধন্যবাদ আমার পরিচালক, প্রযোজক ও আমার স্বামী রাজ চক্রবর্তীকে, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ও আমার উপর ভরসা রাখার জন্য”। এর পাশাপাশি নিজের গোটা টিমকেও ধন্যবাদ জানাতে ভোলেননি শুভশ্রী।
View this post on Instagram
শুভশ্রীর এই অ্যাওয়ার্ড পাওয়ার ছবি শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর এই ছবিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রসিদ মিথিলা ও রাজ চক্রবর্তীর প্রাক্তন বান্ধবী তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীও।





