বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই স্বামীর দেওয়া শেষ চিহ্নটাও মুছে ফেললেন শ্রাবন্তী, সম্পর্কের শেষ কী তবে এখানেই?

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই যে খবর বারবার শোনা যাচ্ছে, তা শ্রাবন্তী ও রোশনের বিচ্ছেদ। এই নিয়ে অভিনেত্রী কোনওভাবে মুখ না খুললেও, রোশন প্রথমের দিকে বলেছিলেন যে, পুজোর আগে থেকেই তারা আলাদা থাকছেন। তবে এর নেপথ্যে আসলে কী কারণ রয়েছে তা খোলসা করে বলেননি কেউই।

তাদের বিচ্ছেদের কথা চাউর হওয়ার পর থেকেই নেট পাড়ায় শুরু হয়ে যায় একের পর গুঞ্জন। তৃতীয় বিয়ে ভেঙে যাওয়া নিয়ে শ্রাবন্তীকে ট্রোল করতে শুরু করেন নেটাগরিকেরা। অনেকে বলেন, নিশ্চয় তার জীবনে নতুন কেউ এসেছে তাই এই বিচ্ছেদ। তবে কোনও কিছুতেই কোনও মন্তব্য করেননি শ্রাবন্তী বা রোশন।

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই স্বামীর দেওয়া শেষ চিহ্নটাও মুছে ফেললেন শ্রাবন্তী, সম্পর্কের শেষ কী তবে এখানেই?

এদিকে, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেন মিয়া-বিবি। দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে তাদের একসঙ্গে পোস্ট করা ছবি সরিয়ে নেন। এতকিছুর মধ্যে ফের একবার আরও একটি পদক্ষেপ করলেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম থেকে নিজের নামের পাশের ‘সিং’ পদবীও সরিয়ে নিলেন শ্রাবন্তী। এখন তার প্রোফাইলে লেখা রয়েছে শুধু শ্রাবন্তী। রোশনের সঙ্গে বিয়ের পর ইনস্টাগ্রামে নিজের পদবী চট্টোপাধ্যায় বদলে রেখেছিলেন সিং।

বিয়ের বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে একে অপরকে সোশ্যাল মিডিয়াতে পরোক্ষভাবে আক্রমণ করতে শুরু করেন শ্রাবন্তী ও রোশন। কিছুদিন আগেই সিঁদুর পরা নিয়ে একটি পোস্ট করে রোশন জানান যে, তিনি সেই সমস্ত মহিলাদের ঘৃণা করেন যারা নিজের স্বামীর অপছন্দ সত্ত্বেও সিঁদুর লাগান। এই কথা বলে যে তিনি শ্রাবন্তীকেই ঠুকেছিলেন তা স্পষ্ট। কারণ, বিচ্ছেদের মধ্যেও শ্রাবন্তীকে একাধিকবার সিঁদুর পরা অবস্থায় দেখা গিয়েছিল। কিন্তু রোশনের সেই পোস্টের পর শ্রাবন্তীর দেখা মেলে অন্য রূপে, সিঁদুর ছাড়া অবতারে। এরপর এখন রোশনের পদবীও মুছে ফেললেন তিনি নিজের জীবন থেকে। এর থেকে কী তিনি নিজেদের বিচ্ছেদের গুঞ্জনে শিলমোহর দিলেন, এই নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে নেট দুনিয়ায়।

আরও অন্যান্য খবর