গত আইপিএল এ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। যার ফলে অস্ট্রেলিয়া না গিয়ে তিনি সরাসরি দেশে ফিরে আসেন চোট সারানোর জন্য। এর ফলে অনিশ্চয়তা তৈরি হয়ে গিয়েছিল আসন্ন টেস্ট সিরিজে রোহিতের খেলা নিয়ে। কিন্তু সেই অনিশ্চয়তার মেঘ এবার সরে গেল। ফিটনেস টেস্টে পাশ করলেন রোহিত শর্মা।
এদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডিরেক্টর রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ফিটনেস টেস্ট দেন রোহিত। আর সেখানে তিনি পাশ করে যান। জানা গিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন রোহিত। ফলে সিরিজের শেষ দুইটি টেস্ট খেলতে পারবেন রোহিত।
এদেশ থেকে সরাসরি সিডনিতে নামবেন রোহিত, কারণ সেখানেই হবে তৃতীয় টেস্ট। অস্ট্রেলিয়ায় অবতরণের পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে রোহিতকে, তারপর অনুশীলনের জন্য সময় পাবেন স্রেফ এক সপ্তাহ।





