নিজের অভিনয় জীবনে সাফল্য অর্জন করলেও ব্যক্তিগত জীবনটা বরাবরই টালমাটাল শ্রাবন্তীর। বারবার প্রেমে পড়েন, কিন্তু সেই প্রেম পূর্ণতা পায় না। ব্যাথা পান বারবার। কিন্তু তবুও নতুন সম্পর্কে জড়াতে খুব একটা বেশি সময় নেন না অভিনেত্রী।
অনেকেই মনে করেন, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে শ্রাবন্তীর কাণ্ডজ্ঞানটা একটু কমই। বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেন তিনি। তবে বিয়ে, বিয়েতে ভাঙন, নানান বিতর্ক, যাই হোক না কেন সবসময় পজিটিভ থাকতেই ভালোবাসেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়াতেও বারবারই পজিটিভ থাকার বার্তাই দিয়েছেন তিনি।
বেশ ছোটো বয়সেই রাজীব বিশ্বাসের সঙ্গে পালিয়ে বিয়ে করেন তিনি। সেই বিয়েতে ইতি টানার পর কৃষাণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে সম্পর্ক একবছরও টেকে নি। তাঁকে ডিভোর্স করেই রোশনের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। বিয়েও হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের ভাঙন।
রোশনের সঙ্গে তিনি সংসার করতে চান না, পরিস্কার জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। এইকে, রোশন প্রকাশ্যেই জানিয়েছেন যে তিনি শ্রাবন্তীর সঙ্গে ফের ঘর বাঁধতে চান। এমনকি, তিনি আদালতে আর্জিও জানিয়েছেন যে বিয়ে যেন না ভাঙা হয়।
আরও পড়ুন- নুসরতকে ভুলে সুন্দরী রমণীদের সঙ্গে নাচ নিখিলের, ‘লুঙ্গি ডান্স’ গানের তালে মাতালেন জমজমাট আসর
তবে আপাতত এসবের থেকে দূরেই রয়েছেন শ্রাবন্তী। কলকাতাকে বিদায় জানিয়ে দিল্লি গিয়েছেন অভিনেত্রী। এরই মধ্যে আজ রবিবার ইনস্টাগ্রামে দিলেন একটি ইঙ্গিতপূর্ণ বার্তা। নিজের একটি ছবি পোস্ট করে শ্রাবন্তী ক্যাপশনে লেখেন, “যে কোনও সিদ্ধান্তে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”। আর এরপরই প্রশ্ন উঠেছে নতুন কোন সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেত্রী। নতুন বিয়ের নয় তো?
View this post on Instagram
বলে রাখি, শোনা যাচ্ছে অভিরূপ নাগচৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে শ্রাবন্তীর। কিছুদিন আগেই নিজের ফ্ল্যাটেই চর্চিত প্রেমিকের জন্মদিন পালন করেন অভিনেত্রী। সেই আবাসনেরই বাসিন্দা অভিরূপ। সেই জন্মদিনের সেলিব্রেশনে শামিল হন শ্রাবন্তী দিদি এবং মা-ও। সেই ছবি দেখে হতাশ রোশন জানান, “শ্রাবন্তী একের পর এক ভুল করে চলেছে”। আইনত বিবাহিত একজন মেয়ে কীভাবে এমন কাজ করছে সেই নিয়েও হয়রানি প্রকাশ করেন শ্রাবন্তীর স্বামী।





