“মুখোশ পরে থাকলে চেনা মানুষও অচেনা হয়ে যায়”, হঠাৎ কার উদ্দেশ্যে এই মন্তব্য করলেন শ্রাবন্তী, ভাইরাল সেই ভিডিও

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিতর্ক। প্রথমেই জানা যায়, পুজোর আগে থেকেই আলাদা থাকতে শুরু করেন শ্রাবন্তী ও তার স্বামী রোশন সিং। এরপরই সন্দেহ দানা বাঁধতে শুরু করে যে আবারও হয়ত সংসার ভাঙতে চলেছে শ্রাবন্তীর। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা থেকে একে অপরের ছবি ডিলিট, সবই করেছেন শ্রাবন্তী ও রোশন। এমনকি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরকে দাগতেও কসুর করেননি মিয়াঁ-বিবি।

এসবের মধ্যেই শ্রাবন্তী ফের অভিনয় শুরু করেন। হাজার গুঞ্জনকে উপেক্ষা করে নিজের কাজকে আপন করে নেন অভিনেত্রী। খুলে ফেলেন নিজের জিমও। একদিকে অভিনয়, অন্যদিকে ব্যবসা, সবদিক সামলে শ্রাবন্তী প্রমাণ করে দেন যে, জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, কাজ চালিয়ে যেতেই হবে। এরই মধ্যে শ্রাবন্তীর একটি নতুন ভিডিও নিয়ে ফের একবার শুরু হল জল্পনা।

সম্প্রতিই, শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। মূলত, যারা এই অতিমারির মধ্যেও মাস্ক ছাড়া দিব্য ঘুরে বেড়াচ্ছেন, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্যই এই ভিডিও। ভিডিওতে অভিনেত্রী বলেছেন, মাস্ক পরলে সত্যিই মানুষ  চেনা যায় না। চেনা মানুষ যখন তাকিয়ে হাসে, তখন আমরা অনেকসময় মুখ ঘুরিয়ে চলে যাই। একটা খারাপ। কিন্তু এর চেয়েও খারাপ হল মাস্ক না পরে ঘুরে বেরানো। করোনা থেকে বাঁচতে গেলে মাস্ক অবশ্যই পরতে হবে। ভিডিও শেয়ার করে এই সতর্কবার্তাই জারি করেন শ্রাবন্তী।

 

প্রসঙ্গত, কয়েকদিন আগেও শ্রাবন্তী ওড়নায় মুখ ঢেকে ক্যামেরার সামনে আসেন। সেখানে তার মুখ ঢেকে রাখা নিয়েও হাজার প্রশ্ন ওঠে। আসলে, সেই ভিডিওটিও শ্রাবন্তী করেছিলেন মাস্ক সম্পর্কে জনগণকে সচেতন করার জন্যই।

আরও অন্যান্য খবর