টলিপাড়ায় কাজ নেই, তাই শেষমেশ টিচারের ভূমিকায় শ্রীলেখা মিত্র

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার পশুপ্রেম কথা সকলের জানা।নিজের সন্তানের মত করেই ভালোবাসেন তাদের। তাই তাদের প্রতি কেউ খারাপ ব্যবহার করলে প্রতিবাদ করতে পিছপা হননা অভিনেত্রী। সম্প্রতি তার আবাসনে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে শুধুমাত্র আবাসনের ঘটনা না, একাধিকবার এই বিষয়ে নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবুও তার ভালোবাসায় কোনো খামতি পড়েনি।

যদিও এসব বিষয় নিয়ে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তিনি। বরং ভালো থাকার চেষ্টা করেন সারাক্ষণ। তার বেশ কিছু ঝলক ও দেখা গেছে।রান্না করছেন, গান গাইছেন, ভাইরাল গানের সঙ্গে নেচেও উঠছেন। পাশাপাশি এবার নতুন ভূমিকায় অবতীর্ণ অবতীর্ণ হয়েছেন তিনি।টলিপাড়ায় কাজ নেই, তাই শেষমেশ টিচারের ভূমিকায় শ্রীলেখা মিত্র

এবার নিজে হাতে বই নিয়ে তার পোষ্যদের পড়াতে শুরু করলেন তিনি। আর তার পোষ্য রাও বাধ্য ছাত্রের মত পড়া শুনলো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে বই হাতে সারমেয়দের পড়াচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আর গোল গোল চোখ করে পড়া শুনছে তারা।

সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান আসলে আমার মেয়েকে পড়াচ্ছিলাম। ওর সামনে আইসিএসই। মেয়ের একেবারেই পড়তে ইচ্ছে করছিল না। তাই হোম সায়েন্সের একটা চ্যাপ্টার পড়ে শোনাচ্ছিলাম। দেখলাম চুপচাপ ওরা শুনছে। খুব মজা লেগেছে এটা দেখে!’

কিছুদিন আগেই নিজের বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। তারপর দীর্ঘ সময় মন খারাপের মধ্যেই কেটেছে অভিনেত্রীর।তারপর থেকেই ভালো থাকার চেষ্টা করছেন অভিনেত্রী।মানিকে মাগে হিথে’ গানে নেচে ভাইরালও হয়েছেন অভিনেত্রী। জীবনে পজিটিভিটি ছড়িয়ে দেওয়া তার অন্যতম লক্ষ্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles