লাল শাড়ি, হালকা মেকআপে শ্রীদেবী হয়ে উঠলেন শ্রীলেখা, জানালেন, ‘জীবনে সবাই ভালোবাসা পায় না’

অভিনেত্রী শ্রীলেখা মিত্র শ্রীদেবীর একেবারে অন্ধ ভক্ত। একথা এর আগেও বারবার জানিয়েছেন তিনি। এই কারণে শ্রীদেবীর ৫৮তম জন্মদিনে তাঁর মতো করেই নিজেকে সাজিয়ে তুললেন শ্রীলেখা। আগের বছরও শ্রীদেবীর জন্মদিনে তাঁর গানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলেন শ্রীলেখা। এবারও এর অন্যথা হল না।

শ্রীলেখার ইনস্টাগ্রাম রিলে উঠে এলেন ১৯৮৬ সালের কিংবদন্তি দেই অভিনেত্রী। সে বছর ফিরোজ খান পরিচালিত ছবি ‘জানবাজ’র সীমার চরিত্রে দেখা গিয়েছিল শ্রীদেবীকে। সেই ছবির ‘হর কিসি কো নেহি মিলতা ইঁহা প্যায়ার জিন্দেগী মে’ গানেই ঠোঁট মিলিএ নাচলেন শ্রীলেখা।

আরও পড়ুন- জমে উঠেছে ‘বিগ বস’-এর ঘর, শমিতাকে ‘মাসি’ বলে সম্বোধন অক্ষরার, বেজায় চটলেন রাজ কুন্দ্রার শ্যালিকা

এই গানে শ্রীদেবীর পরনে ছিল লাল সিফন শাড়ি, সঙ্গে মানানসই গয়না। হাওয়ায় উড়ছে তাঁর খোলা চুল। এই রূপে তিনি যেন আরও বেশি মোহময়ী হয়ে উঠেছিলেন বড় পর্দায়।

এদিন শ্রীলেখাও সেজে উঠলেন শ্রীদেবীর মতো করেই। লাল সিফন শাড়ি, হাতে একগোছা লাল কাঁচের চুড়ি, খোলা চুল ও হালকা মেকআপে নেটিজেনদের ঘায়েল করলেন অভিনেত্রী। শ্রীদেবীকে অনুকরণ করেই নাচলেন এই গানে। সকল নেটিজেনেরই দাবী, অসম্ভব সুন্দর দেখাচ্ছে শ্রীলেখাকে। তাঁর নাচের প্রশংসাও করেছেন অনেকেই।

অভিনেত্রীর এই রূপ দেখে মুগ্ধ এক নেটিজেন ইঙ্গিতে অভিনেত্রীর সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন। সম্প্রতি, সারমেয় সন্তান দত্তক নিয়ে অভিনেত্রীর সঙ্গে কফি ডেটে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন শশাঙ্ক ভাভসার। সেই পথই বেছে নিয়েছেন এই যুবকও। ইতিমধ্যেই তিনি ৩টি সারমেয় দত্তক নিয়ে ফেলেছেন। তাদের সন্তানও হয়েছে বলে জানান তিনি। একথা জানিয়ে শ্রীলেখার মন পাওয়ার চেষ্টা করে চলেছেন তিনি।

RELATED Articles