বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেবে। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে আজ প্রশাসনিক ব্যক্তির অনৈতিক কোনো দাবি পূরণ করতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজ কর্মক্ষেত্রে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। রাজণৈতিক ক্ষেত্রে প্রবল বাধার সম্মূখীন হতে হবে। প্রশাসনিক ব্যক্তির সাথে ঝামেলা দেখা দেবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশ যাত্রার যোগ। ইমিগ্রেশনে কিছু জটিলতা দেখা দিতে পারে। বিদেশী ভাষা শিক্ষায় সফল হবেন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ ব্যাঙ্ক ঋণ বিষয়ে সতর্ক হতে হবে। কারন চেক সংক্রান্ত কোনো জটিলতায় আইনগত জটিলতা দেখা দেবে। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে পাওনাদারের সাথে নতুন সম্পর্ক গড়তে হবে।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগষ্ট): পারিবারিক দাম্পত্য জীবনে কিছু জটিলতা দেখা দেবে। ব্যবসা বাণিজ্যে বাধা আসতে পারে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে জটিলতা এড়াতে হবে।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আজ কাজের লোক বা কর্মচারী বিষয়ে সতর্ক হতে হবে। বাণিজ্যে সকল প্রকার জটিলতা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের বিষয়ে একটু সতর্ক হতে হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): শিল্পী ও কলাকুশলীদের প্রতারণা বিষয়ে সতর্ক হতে হবে। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা দুঃশ্চিন্তায় ভুগতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): গৃহ সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে। আত্মীয়দের দ্বারা ভোগান্তির কবলে পড়তে পারেন। ব্যবসায়ীক কাজের জন্য প্রভাবশালী কারো সাহায্য প্রয়োজন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ তথ্যগত বিভ্রান্তির কারনে কিছু অর্থ গচ্ছা দিতে হবে। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয়। মধ্যস্ততার কাজে অল্পের জন্য কোনো জটিলতা দেখা দেবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। হোটেল ও রেস্তোরা ব্যবসায় অনাকাঙ্খীত আইনগত জটিলতার আশঙ্কা। সঞ্চয়ে বাধা দেখা দেবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): আজ কর্মক্ষেত্রে ও ব্যক্তি জীবনে ভুল বুঝাবুঝি এড়াতে হবে। কাজে কর্মে বারবার বাধা বিপত্তির আশঙ্কা। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ রোজগার নাও হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): রহস্যজনক কারনে ব্যয় বৃদ্ধি। আইনগত জটিলতা দেখা দিতে চলেছে। প্রবাসীদের পুলিশী হয়রাণির আশঙ্কা প্রবল।





