করোনার যা বাড়বাড়ন্ত দেশে চলছে, তা নিয়ন্ত্রণ করতে সকলের টিকাকরণের খুব প্রয়োজন। তবে অনেকেই অভিযোগ করছেন যে টিকা নেওয়ার ফলে তাদের শরীরে ব্যাথা, জ্বর আসার মতো নানান পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিন্তু অন্য এক ব্যক্তির শরীরে টিকার যা প্রতিক্রিয়া হল, তা খুবই আশ্চর্যজনক।
জানা গিয়েছে, টিকা নেওয়ার পর এক ব্যক্তির শরীরে উৎপন্ন হয়েছে চৌম্বক শক্তি। হ্যাঁ, ঠিকই পড়ছেন। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা আরবিন্দ সোনার। তাঁর দাবী, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়ার পর নানান ধাতুর জিনিস তাঁর শরীরে আটকে যাচ্ছে।
এই কথা প্রমাণ করার জন্য তিনি একটি ভিডিও-ও করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, অন্য একজন ওই ব্যক্তির হাত, ঘাড়ে ও পিঠে কিছু কয়েন রাখছেন। এরপর তাঁর শরীরে রাখা হল কিছু হালকা স্টিলের চামচ ও কিছু হালকা স্টিলের প্লেট। যখন ওই ব্যক্তি পিছন ঘুরলেন, তখন দেখা গেল আশ্চর্যজনকভাবে ওই কয়েক ও স্টিলের চামচ, প্লেটগুলি তাঁর শরীরে আটকেই রয়েছে, পড়ে যাচ্ছে না। ঠিক যেমন চুম্বক লোহাকে ধরে রাখে, ঠিক তেমন ভাবেই। এই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
View this post on Instagram
এই ঘটনার তদারকি করতে নাসিক মিউনিসিপ্যাল কর্পোরেশনের কিছু চিকিৎসক ওই ব্যক্তির বাড়িতে যান। তারা দেখেন যে কেন এমন ঘটনা ঘটছে। এই বিষয়ে ডঃ অশোক থ্রোটের মতে, “আমি এই ভিডিওটি দেখছি। কিন্তু আমরা এখনই নিশ্চিত করে বলতে পারি না যে টিকা নেওয়ার জন্যই এমনটা হয়েছে। তদন্ত করার পরই কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে। আপাতত, আমরা সরকারকে একটি রিপোর্ট পেশ করব। তারপর দরকার পড়ে তাহলেই পরবর্তী কোনও পদক্ষেপ নেওয়া হবে”। এই ব্যক্তির এমন ভিডিও ‘ম্যাগনেট ম্যান’ নামে ইউটিউবেও ছড়িয়ে পড়েছে।





