লকডাউনে রোহনের অস্থায়ী ঠিকানা সৃজলার বাড়ি! প্রেমিকার বাড়ি থেকেই চলছে শুট ফ্রম হোম

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। কথা বলছি রোহান ভট্টাচার্য ও সৃজলা গুহ’র! কোন‌ওদিনই নিজের ভক্ত-অনুরাগীদের কাছ থেকে সম্পর্ক লুকননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে করেছেন ভালোবাসার প্রকাশ। কিন্তু তলে তলে পার হয়েছে সম্পর্কের ৭ টা বছর।

আর প্রেমিকজুটি এখন একসঙ্গে সময় কাটাচ্ছেন। প্রেমিক রয়েছেন প্রেমিকার বাড়িতে। কার্যত সেখান থেকেই চলছে তাঁর শুট ফ্রম হোম। সৃজলাই হয়ে উঠছেন রোহনের মেকআপ ‘উওম্যান’। আবার কখনও বা ক্যামেরা পিছনে জায়গা নিচ্ছেন তিনি। কেমন চলছে তাঁদের এই অস্থায়ী সংসার?

অভিনেতা জানিয়েছেন, এই মুহূর্তে সৃজলার বাবা-মা রয়েছেন উত্তরবঙ্গে। তাই সংসারের দায়িত্ব এখন সৃজলার উপরেই। তাঁদের কথায়, “যখন কেউ কিছু ছিলাম না, কেউ আমাদের চিনত না, তবে থেকে একসঙ্গে। ওঁকে যেদিন প্রথম দেখি মনে হয়েছিল একজন মানুষ এত সুন্দর কী করে হতে পারে?”

রোহানের কাজ চললেও সৃজলা এবার জুটি বাঁধছেন শনের সঙ্গে। ধারাবাহিকের নাম ‘মনফাগুন’। রোহন জানালেন চার-পাঁচ বছর আগেই নাকি সৃজলার কাছে ধারাবাহিকের অফার এসেছিল। সে সময় তিনি করতে চাননি।

কেমন লাগছে একসঙ্গে সময় কাটাতে?

অভিনেতা রোহনের কথায়, “স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সচেতন ও। ভীষণ সচেতন। খাওয়া দাওয়ার ব্যাপারে ওর কড়া নজর।”

সেই সঙ্গেই রোহান জানাতে ভোলেননি, সৃজলা কিন্তু ভীষণ ভাল রান্না করে। অনেকেরই হয়তো মনে হতে পারে অভিনেত্রী, সুন্দরী, রান্না বান্না কিছুই পারে না…এমনটা নয় একেবারেই।

আরও অন্যান্য খবর