রাজ্যে ১৬ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল! বিরাট ঘোষণা রেল কর্তৃপক্ষের

এই মাসে বেশ কয়েক জায়গায় রেলের কাজ হওয়ার জন্য বন্ধ থাকছে ট্রেন চলাচল। এবার ২১ ও ২২ অগাষ্ট বন্ধ থাকছে দক্ষিণ-পূর্ব রেলের মেদিনীপুর শাখা। গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ওইদিন রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গীরিময়দান স্টেশনে উড়ালপুল নির্মাণের জন্য কাজ হবে। তাই কাজ চলাকালীন প্রায় ১৬ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। গত শুক্রবার ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় তিন ঘন্টা।

যার ফলে বেশ কিছু ট্রেন ওই দু’দিন বাতিল করা হয়েছে। এছাড়াও, আরো কিছু ট্রেনকে গন্তব্য পৌঁছানোর আগে থামিয়ে দেওয়া হবে। এবং বাকি ট্রেনগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে।

খড়্গপুরের ডিভিশনাল ম্যানেজার কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমার জানিয়েছেন, কাজ প্রায় শেষের দিকে । আগামী কয়েক মাসের মধ্যেই উড়ালটুল জনসাধারণের জন্য খুলে যাবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles