স্টার জলসায় (Star Jalsha) আসছে পয়লা বৈশাখ উপলক্ষে এক নতুন অনুষ্ঠান। পহেলা বৈশাখ উপলক্ষে স্টার জলসা চ্যানেল আয়োজন করেছে এক অনুষ্ঠানের। গতকাল থেকে পরপর তিনদিন চলবে এই অনুষ্ঠানের শুটিং। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানটি হচ্ছে মূলত জল থৈথৈ ভালোবাসা অনুষ্ঠানটিকে ঘিরে। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে এক বৈশাখে জল থৈ থৈ ভালোবাসা।
স্টূডিও সূত্রে খবর, প্রথম দিন এই অনুষ্ঠানের পারফর্ম করতে দেখা গেছে তোমাদের রানী ধারাবাহিকের রানী এবং দুর্জয়কে। তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের দেব এবং পারোকে। হরগৌরী পাইস হোটেলের শঙ্কর এবং ঐশীণীকে। তবে এই পারফরম্যান্স কোন স্টেজে হবে না, শোনা যাচ্ছে জল থৈ থৈ ভালোবাসার অনুষ্ঠান হবে একটি বড় হল ঘরে। সেখানেই বাকি অভিনেতা অভিনেত্রীরা দাঁড়িয়ে থেকে পারফরমেন্স দেখবেন। কিছুদিনের মধ্যেই দর্শকদের জন্য প্রকাশ্যে আনা হবে এই অনুষ্ঠানের প্রোমো।
পয়লা বৈশাখের আগে স্টার জলসা (Star Jalsha) পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানকেও নতুনভাবে তুলে ধরেছে চ্যানেল কর্তৃপক্ষ। ১০ মার্চ সম্প্রচারিত হয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪। সেই অ্যাওয়ার্ড শোয়ের এবারের থিম ছিল বাংলার সবথেকে বড় বিয়ে বাড়ি। অ্যাওয়াড শো এ কার বিয়ে হবে এই নিয়ে চর্চা তুঙ্গে ছিল। দর্শকদের মনেও কৌতুহল ছিল প্রচুর।
প্রথমে জানা গেছিল, স্টার জলসা (Star Jalsha) পরিবার অ্যাওয়ার্ডে কাঞ্চন মল্লিকের বিয়ে দেখানো হবে। সেই নিয়ে দর্শকদের মধ্যে নানারকম প্রতিক্রিয়াও দেখা গেছিল। তবে উৎসাহ ছিল তুঙ্গে। তবে শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন করে চ্যানেল কর্তৃপক্ষ। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিয়ে হয় এক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর। বিয়ে হয় ‘বধূয়া’ ধারাবাহিকের নায়ক নায়িকার। বিয়ে হয় আবির ও পেখমের। স্টার জলসার নতুন সিরিয়াল ‘বধূয়া’কে প্রমোট করতেই স্টার জলসার এই উদ্যোগ নিয়েছিল।
এর আগে জি বাংলা চ্যানেলের তরফে শিবরাত্রি স্পেশাল অনুষ্ঠান করা হয়েছিল। তাতে টিআরপি তালিকায় বেশ ছাপ পড়েছিল। সেই প্লানেই এবার স্টার জলসা হাঁটছে। নতুন বর্ষ উপলক্ষে নতুন অনুষ্ঠান আনতে চলেছে স্টার জলসা চ্যানেল। এভাবেই টিআরপিকে ধরে রাখতে জি বাংলাকে টেক্কা দিচ্ছে স্টার জলসা। জি বাংলাকে টেক্কা দিতে প্রায়ই নতুন নতুন অনুষ্ঠান আনছে স্টার জলসা (Star Jalsha) চ্যানেল কর্তৃপক্ষ। অ্যাওয়ার্ড শোয়ে বধুয়া ধারাবাহিক কে প্রমোট করতে নতুনভাবে সাজানো হয়েছিল অনুষ্ঠানের থিম।
এবার পয়লা বৈশাখ উপলক্ষে নতুন অনুষ্ঠান আছে স্টার জলসা (Star Jalsha)। আর এই অনুষ্ঠান ও একটি ধারাবাহিককে কেন্দ্র করেই হবে বলে জানা যাচ্ছে। টিআরপি ধরে রাখতে কি এই সিদ্ধান্ত চ্যানেলের? নাকি সেই ধারাবাহিকের টিআরপি রেট তলানিতে। ওই ধারাবাহিককে টিআরপি তালিকায় ভালো জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল।





