Star Jalsha Serial is Being Stopped: নতুন নতুন ধারাবাহিক আসছে চ্যানেল গুলিতে। সেই ধারাবাহিকগুলিকে জায়গা করে দেওয়ার জন্য বন্ধ করা হচ্ছে চলতি জনপ্রিয় ধারাবাহিকগুলি। সম্প্রতি আরম্ভ হয়েছে উড়ান এবং শুভ বিবাহ ধারাবাহিক। জানা গেছে স্টার জলসার পর্দায় আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক তেঁতুল পাতা (Tetul Pata)। পারিবারিক গল্প তাই এই ধারাবাহিককে প্রাইম টাইমে দেওয়া হবে। শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে একবারও স্লট পাইনি বধুয়া ধারাবাহিকটি। ধারাবাহিকের গল্প, জুটি দর্শকদের মন জয় করেছে, কিন্তু টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি (Star Jalsha Serial is Being Stopped)। টিআরপি তালিকায় জায়গা করে নেওয়ার পরও জল থৈ থৈ ভালোবাসা ধারাবাহিক বন্ধ হয়েছে। তাই এই ধারাবাহিক নিয়ে চিন্তায় দর্শকেরা।
স্টার জলসার নতুন ধারাবাহিক তেঁতুল পাতা (Tetul Pata)। এই ধারাবাহিক আসতে চলেছে টিমওয়ার্ক প্রোডাকশন হাউসের প্রযোজনায়। এই প্রোডাকশন হাউস হিন্দি ও বাংলা সিনেমায় সহ প্রযোজক হিসেবে কাজ করেছে। এর আগে প্রডিউস করেছে স্টার জলসা ও জি বাংলার নতুন প্রোমো। এবার শুধুই প্রমো নয় একটা নতুন ধারাবাহিকের প্রজেক্টে কাজ করছে তারা।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় স্টার জলসার নতুন ধারাবাহিক “তেঁতুলপাতা” দিয়ে ফিরছেন। একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকে গৌরবের উপস্থিতি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
“তেঁতুলপাতা” (Tetul Pata) ধারাবাহিকটি একান্নবর্তী পরিবারের গল্প বলবে। গৌরব এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন বলে খবর। অভিনেতা যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি, তবে তিনি জানিয়েছেন শীঘ্রই তিনি ফিরছেন এবং দর্শকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন। গৌরব বলেছেন, “দর্শকরা আমাকে মিস করছেন এটা খুব ভালো ব্যাপার। আমিও সবসময় তাঁদের প্রত্যাশা পূরণের চেষ্টা করি। আশা করব, ভালো কাজ নিয়ে আবার ফিরব।”
জানা যাচ্ছে স্টার জলসার যে ধারাবাহিক বন্ধ হতে চলেছে তার তালিকায় রয়েছে বধুয়া ও হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকটি। হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকটি এই মুহূর্তে শেষ হওয়ার সম্ভবনা নেই। কারণ এই ধারাবাহিকের নতুন অধ্যায় শুরু হয়েছে। তাই এই মুহূর্তে মনে করা হচ্ছে বধুয়া ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে (Star Jalsha Serial is Being Stopped)। শোনা যাচ্ছে তেঁতুল পাতা (Tetul Pata) ধারাবাহিক টিকে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে বধুয়া ধারাবাহিকটি।





