বর্ষার জলে ডুবে গিয়েছে স্কুল, নোংরা জলের মধ্যেই চলছে ক্লাস, দুর্গন্ধযুক্ত জলের মধ্যে মিড ডে মিলের রান্না, চূড়ান্ত অব্যবস্থা রাজ্যের সরকারি স্কুলে

School is Submerged in Dirty Water: বিদ্যালয় ডুবে রয়েছে নোংরা জলে। ‌তার মধ্যেই চলছে পঠন-পাঠন। ‌চলছে মিড ডে মিলের খাওয়া দাওয়া (School is Submerged in Dirty Water)। ‌জল পেরিয়ে ক্লাসে ঢুকছে ছাত্র-ছাত্রীরা। ‌অঙ্গনওয়াড়ির মহিলারা এই নোংরা জলের মধ্যে রান্না করা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।‌ এই নোংরা জলের জন্য বিদ্যালয় (School) প্রবেশ করতে পারছে না অনেক শিক্ষক-শিক্ষিকারাই। এমনকি অনেক অভিভাবক ও বিদ্যালয়ের এমন পরিস্থিতি দেখে ছেলে মেয়েকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। এর ফলে‌ কমছে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি। ‌

এই ঘটনাটি মালদার বালা সাহাপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের (School)। যেখানে কার্যত নোংরা নালার জলে তলিয়ে আছে। বিদ্যালয় চত্বরের প্রতিটি কোণ জলে পরিপূর্ণ। সেই জলের মধ্যে সাপ ও বিভিন্ন পোকামাকড়ের অবাধ চলাফেরা লক্ষ্য করা যাচ্ছে (School is Submerged in Dirty Water)। এর ফলে ছাত্রছাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। দুর্গন্ধযুক্ত, নোংরা জলে পা ডুবিয়ে তাদের ক্লাস ও মিড ডে মিলের ব্যবস্থা করতে হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ এই অবস্থা দেখে বাধ্য হয়ে প্রশাসনের কাছে সাহায্যের জন্য একটি চিঠি পাঠিয়েছে।

বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারাও এ অবস্থায় বিপাকে পড়েছেন। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, এই সমস্যা বহু বছরের পুরনো। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির কাছেও পৌঁছেছে বলে জানা গেছে। বিদ্যালয়ের (School) বর্তমান পরিস্থিতি অত্যন্ত করুণ। শিক্ষার্থীদের প্রতিদিন নোংরা ও দুর্গন্ধময় জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর (School is Submerged in Dirty Water)। সাপ ও পোকামাকড়ের উপস্থিতিতে ওই জলের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের চলাফেরা নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না।

বিদ্যালয়ের এই দুর্বস্থার কথা চিন্তা করে স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের কাছে অবিলম্বে সমস্যার সমাধানের আবেদন জানিয়েছে। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে, বহু বছর ধরে এই সমস্যা চলমান থাকলেও, এখনও পর্যন্ত এর কোনো স্থায়ী সমাধান বের করা সম্ভব হয়নি (School is Submerged in Dirty Water)। বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বিষয়টি নিয়ে সচেতন হয়েছেন এবং বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

এখন দেখার বিষয়, কত দ্রুত প্রশাসন এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেয় এবং মালদার বালা সাহাপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের (School) ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের স্বাভাবিক পরিবেশে ফেরত যেতে পারে। তাদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ অত্যন্ত জরুরি (School is Submerged in Dirty Water)

RELATED Articles