প্রায় প্রত্যেক সিরিয়ালেই ঝগড়াঝাঁটি, খুনসুটি, অশান্তি লেগেই রয়েছে। আয়েশ করে সেই সব দেখেন বাঙালি ধারাবাহিক প্রেমীরা। গুনগুন-সৌজন্যের প্রেম, বা শঙ্খ-মোহরের মান অভিমান, অথবা শ্রীময়ীর লড়াই প্রায় প্রত্যেক বাঙালি ঘরেই পরিচিত।
আর এবার এই চেনা মুখেরাই একসঙ্গে মঞ্চ মাতাবেন। পাবেন সব প্রিয় মুখেদের একসঙ্গে।
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড আসছে। আর তার আগেই প্রচারমূলক গানে একসঙ্গে দেখা গেল চ্যানেলের সব ধারাবাহিকের চেনা মুখদের। জবা-পরম, চারু-আর্য, নোয়া-কিয়ান, মাম্পি-রাজা, শান্টু-পূর্ণা এবং বাকিরাও সামিল হয়েছে চাঁদের হাটে। বাড়তি পাওনা হিসেবে ছিল মিঠুন চক্রবর্তী এবং যিশু সেনগুপ্তর খুনসুটি। কিছুদিনের মধ্যেই সম্প্রচারিত হবে মূল অনুষ্ঠান। তবে এখন থেকেই ইনস্টাগ্রামে ঘুরপাক খাচ্ছে অনুষ্ঠানের জন্য তারকাদের নাচের মহড়া এবং আরও অন্যান্য প্রস্তুতির ঝলক । চলুন আপনারাও দেখে নিন সেই ভিডিও।
আরও পড়ুন- টলি পাড়ায় লেগেছে বসন্তের হাওয়া, কোন তারকা কার সঙ্গে প্রেম করছে, দেখে নিন
View this post on Instagram





