দ্বিতীয় সন্তানের জন্মের পরেই কাজে ব্যস্ত হয়ে উঠেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly) । তার স্বামী রাজের পরিচালনায় বাবলি ছবির কাজে এখন ব্যস্ত অভিনেত্রী। শোনা গেছে তাকে দেখা যাবে রাজ পরিচালিত এসবিএফ- এর একটি কাজেও। সেখানে মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তীর সাথে স্ক্রিন শেয়ার করবেন শুভশ্রী গাঙ্গুলী। জানা গেছে ওই ছবিতে উকিলের চরিত্র দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে (Subhasree Ganguly)। কাজের জগতে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় বিভিন্ন ছবি পোস্ট করতে থাকেন অভিনেত্রী পোস্ট করতে থাকেন তার স্বামী সন্তানদের ছোটখাটো মুহূর্ত।
নিজের ছবি পোস্ট করে অনেকবার ট্রোল হয়েছেন অভিনেত্রী। কখনো তার চেহারার জন্য আবার কখনো তার ঠোঁটের সার্জারির জন্য। অনেকেই পুরনো শুভশ্রী কে দেখতে চেয়েছেন ছবিতে। প্রেগনেন্সির সময়কালে তার ওজন বাড়ানীয় বহু কথা শুনতে হয় অভিনেত্রীকে। তার সোজা জবাবও দিতেন অভিনেত্রী। এবার সোশ্যাল মিডিয়ার পাতায় নো মেকআপ লুক পোস্ট করেন অভিনেত্রী। সেই ছবিতে কমেন্টের বন্যা বয়ে গেছে। ফের ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে।
কাজের পাশাপাশি সন্তান সংসার সব সামলাচ্ছেন অভিনেত্রী। একেবারে কর্মঠ গৃহিণী। কত বছর নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। মেয়ের নাম রেখেছেন ইয়ালিনি। বড়ো দাদা হয়েছে ইউভান। প্রেগনেন্সির সময়েও কাজ করে গেছেন অভিনেত্রী খুব অল্প সময়ের বিরতি ছিল। সরাসরি সিনেমায় কাজ না করলেও বিভিন্ন শুটে তাকে দেখা গেছে ইয়ালিনির জন্মের আগের সময়টায়।
শুক্রবার ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন, “মেকআপ, আর ফিল্টার ছাড়া”। ছবিতে অভিনেত্রীকে দেখা গেছে সবুজ টপের সাথে ডেনিম শর্টস পড়ে, খোলা চুলে সেজেছেন তিনি। এই ছবি পোস্ট করেই ট্রোলের মুখে অভিনেত্রী। সেই ছবিতে নেটিজেনরা কমেন্ট করেছে। কেউ অভিনেত্রী প্রশংসা করেছেন আবার কেউ করেছেন কটাক্ষ।
কমেন্টে ভরে গেছে শুভশ্রী গাঙ্গুলীর এই পোস্ট। কমেন্টে এক নেটিজেনের মন্তব্য, ‘নো মেকআপ নাকি নো মেকআপ লুক কোনটা? ব্রো কারেকশন, ফেস টিন্ট, লিপ কালার, এগুলোতে মেকআপ নয়!’ অপর একজন লিখেছেন, ‘Lol, দারুণ লিপস্টিকের শেড’। আবার কেউ লিখেছেন, ‘লিপ জব আর আইব্রো হয়েছে, সুন্দর লিপ কালার’। অভিনেত্রী মৌনি রায় লিখেছেন, ‘সুন্দরী’। আকৃতি কক্কর লিখেছেন, ‘ক্লাসি এবং আসল ছবি’। অপর এক নিটিজেনের মন্তব্য, ‘তোমার ফিল্টারের প্রয়োজন হয় না’।





