এইবছর রাজশ্রী পুত্র ইউভানের প্রথম দোল। কিন্তু বাবা যে এখন তৃণমূলের তারকা প্রার্থী তার প্রচার কাজে খুব ব্যস্ত। তবু তার পরিবারকে সময় দিলেন রাজ চক্রবর্তী। শুভশ্রী এবং ইউভানের সঙ্গে দলের দিন ভালই মজা করলেন পরিচালক।
আরও পড়ুন: WB Election 2021: ভোটে জিততে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে টাকা বিলি করছে বিজেপি, বিস্ফোরক দাবী মমতার
দোলের দিন সকালেও তিনি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ছিলেন। সেখানেই আবির মেখে ঢোল বাজিয়ে নিজের প্রচার কাজ সারেন রাজ চক্রবর্তী। পরে অবশ্য বাড়ি ফিরিয়ে নীল পোশাকে শুভশ্রীর সঙ্গে আবির খেললেন রাজ চক্রবর্তী।
আরও পড়ুন: বাইক অ্যাক্সিডেন্টের কবলে মিঠাই! এখন কেমন আছেন অভিনেত্রী?
View this post on Instagram
স্ত্রীর গালে হলুদ আবির মাখালেন রাজ এবং শুভশ্রীকে আদরে ভরিয়ে দিলেন। শুভশ্রীর পরনে ছিল হলুদ সালওয়ার কামিজ। ক্যাপশনে লিখেছেন শুভশ্রী যে তিনি রাজকে খুব মিস করছেন।
আরও পড়ুন: মমতার গাড়ি ঘিরে উঠল ‘জয় শ্রী রাম’ ধ্বনি, বিজেপি কর্মীদের শান্ত করল পুলিশ, চাঞ্চল্য নন্দীগ্রামে
View this post on Instagram
আরও পড়ুন: মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৩০ মার্চ ২০২১
পরে ইউভানের একটি ছবি পোস্ট করেন শুভশ্রী যেখানে সাদা পোশাকে বসে আছে ছোট্ট রাজপুত্র। সোমবার সকালে হোলির দিন অবশ্য শুভশ্রী এবং আজকে একসঙ্গে তাদের ইনস্টা ভিডিওতে দেখা গিয়েছে যেখানে তারা তাদের ভক্তদের হোলির শুভেচ্ছা জানাচ্ছেন।





