“অদ্ভুত ন্যাকামি”, রচনা ব্যানার্জীর ফুড ডায়েট ভিডিও দেখে বিরক্ত নেটিজেনরা

দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জীর জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তী ক্ষেত্রে সঞ্চালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। সম্প্রতি একটি ফুড ডায়েট ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ।আর তাতেই শোরগোল নেট দুনিয়ায়।

বড়পর্দা থেকে দীর্ঘদিন বিরতি নিয়েছেন রচনা ব্যানার্জি। বর্তমানে সঞ্চালনার পাশাপাশি বুটিকের ব্যাবসা শুরু করেছেন। সেই নিয়ে বিতর্ক কম হয়নি। তবুও নিজের ব্যবসা নিয়ে এগিয়ে চলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় অভিনেত্রী। তার অনুরাগীর সংখ্যা বেড়েছে পাল্লা দিয়ে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মুহুর্তের ভিডিও ভাগ করে নেন তিনি। অনুগামীরা আনন্দিত হন তার পছন্দের অভিনেত্রীকে দেখার জন্য। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

আর সেই ভিডিও প্রকাশ্যে আসার পরেই শুরু হয় বিতর্ক। এমনিতেই কিছুদিন আগে বুটিকের ব্যাবসার জন্য নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিল রচনা ব্যানার্জি। এবার নিজের ফুড ডায়েট ভিডিও রিল ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে।"অদ্ভুত ন্যাকামি", রচনা ব্যানার্জীর ফুড ডায়েট ভিডিও দেখে বিরক্ত নেটিজেনরা

ভিডিওতে দেখা যাচ্ছে সাদা টপ পরে কখনো কেক কখনো জুস আবার কখনো চিপস মুখে পুড়ছেন। রীতিমত গোগ্রাসে শেষ করছেন সব খাবার। রিল ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন “মাই উইকএন্ড ডায়েট”।"অদ্ভুত ন্যাকামি", রচনা ব্যানার্জীর ফুড ডায়েট ভিডিও দেখে বিরক্ত নেটিজেনরা

ভিডিও নেট মাধ্যমে আসার পরেই একজন নেটিজেন কমেন্ট করেছেন “খাবার খেতে গিয়ে এত বাজে এক্সপ্রেশান কেন?” কেউ লিখেছেন “ওভার অ্যাকটিং”। অনেকেই অবশ্য খাবার গুলির প্রতি মায়া প্রকাশ করে লিখেছেন ” খাবার গুলোকে কি অসহায় মনে হচ্ছে”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles