বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি জনপ্রিয় মুখ। টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী তিনি। বহু বছর ধরে নিজের নানান ছবির মাধ্যমে আপামর বাঙালিকে আনন্দ উপহার দিয়ে আসছেন তিনি। শুভশ্রীর ফ্যান-ফলোয়ার্সও অনেক।
অভিনয়ের জন্য তিনি বহু প্রশংসিত হলেও সম্প্রতি তাঁর ছেলে ইউভানের জন্য তিনি আরও বেশি চর্চায় থাকেন। গত বছর সেপ্টেম্বর মাসে শুভশ্রীর কোল আলো করে আসে ছোট্ট ইউভান। এখন তাঁকে নিয়েই শুভশ্রীর সমস্ত চিন্তাভাবনা।
আরও পড়ুন- ‘আমি শুধু তোমাকেই চাই’, পড়ন্ত সূর্যাস্তের আলোয় কাকে আছে চাইলেন আলিয়া?
ইউভানের নানান ছবি ও ভিডিও প্রতিনিয়ত সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন শুভশ্রী। ইউভানের জীবনের প্রতিটা মুহূর্ত, তাঁর প্রত্যেকটা প্রথম করা কাজ, ভীষণভাবে উপভোগ করেন তিনি। তবে ইউভান তাঁর জীবনে এলেও নিজের প্রথম সন্তানকে কিন্তু মোটেই ভোলেন নি তিনি। এবার নিজের প্রথম সন্তানের জন্মদিনে তাঁর সঙ্গে ছবি পোস্ট করলেন শুভশ্রী।
কী অবাক লাগছে শুনতে? কিন্তু এটাই সত্যি, ইউভান ছাড়াও আরও এক সন্তান রয়েছে শুভশ্রীর। যে ইউভান এমনকি রাজও তাঁর জীবনে আসার আগে থেকে শুভশ্রীর সঙ্গে রয়েছে। তাঁর সুখ-দুঃখের সাথী হয়েছে। শুভশ্রীও তাঁকে প্রচণ্ড ভালোবাসেন।
ঘাবড়াবেন না, শুভশ্রী অন্য কোনও বিয়ে থেকে কোনও সন্তানের কথা এখানে হচ্ছে না। এখানে কথা হচ্ছে শুভশ্রী পুঁচকে পোষ্য জিলাটোকে নিয়ে যাকে শুভশ্রী নিজের সন্তানের মতো করেই বড় করে তুলেছে। আজ সেই জিলাটোর জন্মদিন। এদিন জিলাটোর সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
ক্যাপশনে লেখা, “শুভ জন্মদিন আমার জীবন জিলাটো। খুব ভালোবাসি তোমাকে আমি”। শুভশ্রীর এই মিষ্টি ছবিতে নানান মিষ্টি মিষ্টি কমেন্টও পড়েছে, বয়ে গিয়েছে লাইকের বন্যা।
শুভশ্রীর এই মিষ্টি পোষ্যর সঙ্গে নানান ছবি পোস্ট করেন তিনি। শুভশ্রীর বিয়ের দিনও কিন্তু সকলের মধ্যমণি হয়ে বসেছিল এই জিলাটো। সবসময় তাঁকে দেখা গিয়েছিল শুভশ্রীর পাশে পাশেই। এই মিষ্টি সম্পর্ক মন ছুঁয়েছে নেটিজেনদেরও।





