জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের। সদ্য বিয়ে হয়েছে রাই অনির্বাণের (Rai-Anirban)। ধারাবাহিকে বিয়েকে কেন্দ্র করে নানারকম ঘটনা ঘটে চলেছে। জি বাংলা চ্যানেলের তরফে ধারাবাহিকের (Mithijhora) নতুন একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অনির্বাণ গিফট হাতে নিয়ে রাইকে বলে আমার কিন্তু বিশাল কৌতূহল হচ্ছে যে এর মধ্যে কি আছে। আমি কি একবার খুলে দেখবো, খুলি? তখন রাই অনির্বাণকে (Rai-Anirban) বলে তুমি খুলে দেখো। সেইসময় অনির্বাণ গিফট খুলে দেখতে পায় রাইয়ের কিছু বাজে বাজে ছবি। ছবি দেখে অনির্বাণ চমকে ওঠে। তখন রাই বলে কি গিফট দেখি, ছবিগুলি দেখে রাই অবাক হয়ে যায়, বলে এসব মিথ্যে। এই ছবিগুলোর জন্যই কি দূরত্ব বাড়বে রাই-অনির্বাণের (Rai-Anirban) মধ্যে।
দর্শক রাই-অনির্বাণ (Rai-Anirban) জুটি ও রাই-শৌর্য জুটি দেখেছে। কিন্তু রাইয়ের কোন জুটি বেশি পছন্দের। এ কথা বলতে গিয়ে আরাত্রিকা জানাচ্ছেন, “আমি কখনো এই দুটো জুটিকে কম্পেয়ার করিনি। কিন্তু শৌর্যর সাথে কেমিস্ট্রিটা অন্যরকম ছিল আর অনির্বাণের সাথে অন্যরকম। অনির্বানের সাথে অনেকটা লাজুকতা রয়েছে। এদিকে শৌর্যর সাথে তিন বছরের সম্পর্ক ছিল তাই হাসি ঠাট্টা এমন দেখানো হত।” বাস্তবে আরাত্রিকা রাই-অনির্বাণের (Rai-Anirban) জুটিকেই বেশি প্রাধান্য দিয়েছে।
আরাত্রিকা ও সুমন (Rai-Anirban) দুজনেই রিল করতে ভীষণ ভালোবাসেন। কোন সময়ে রিল সেই সময়ই খুঁজে পান না তারা। এমনকি রিল নিয়ে মন কষাকষি হয় তাদের মধ্যে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরাত্রিকা বলেন, “সব জায়গায় নায়কদের বারবার বলতে হয় রিল করার জন্য। কিন্তু এখানে সুমনদা আমাকে বারবার রিল করার জন্য তাড়া দেয়।”
বাস্তবে এই জুটির (Rai-Anirban) মধ্যে রাগ অভিমান হয়, এ কথা বলতে গিয়ে সুমন বলেন, “আমার কারোর ওপর রাগ হলে আমি নিজে থেকে ভাঙতে পারি না। সেটা ও ভেঙে দেয়। নিজে থেকে কথা বললে আমি রাগ করে থাকতে পারিনা।” এদিকে সুমনের নাকি ভীষণ ইগো, বলছেন আরাত্রিকা। আরাত্রিকা বলেন, “তিনদিন আগের কোনও ঘটনা নিয়ে রেগে বসে থাকে। বুঝতেই পারি না কি হয়েছে। মেসেজ দেখে সিন করিনি সেটা নিয়ে রেগে বসে থাকে।”
রাই-অনির্বাণের (Rai-Anirban) জুটিকে বাস্তবে দেখতে চায় দর্শকেরা। যদিও তাদের ভাব ভাব দেখে অনেকেই বলে থাকেন তারা নাকি রিল পেরিয়ে রিয়েলে প্রেম করছেন। আদতেও কি তাই, নিজেদের জুটি নিয়ে কি ভাবছেন সুমন-আরাত্রিকা। দুটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরাত্রিকা বলেন, “সবাই এমন করছে যেন বিয়েটা আমার হয়েছে। আমাকে কংগ্রেজুলেশন বলছে। আমি বা সুমনদা কিছু পোস্ট করেছি সেখানে দর্শকেরা কমেন্ট করছে যে তোমাকে শুধু রাইয়ের সাথেই মানায় বা তোমাকে শুধু অনির্বানের সাথেই মানায়। আবার দর্শকরা কমেন্টে লিখছে ‘তুমি শুধু অনির্বাণের’, ‘সুমন ছাড়াও আরাত্রিকাকে কল্পনাই করতে পারি না’, ‘সিরিয়ালে তো বিয়েটা হয়ে গেল এবার বাস্তবে বিয়েটা করে নাও’।”





