Abhijit Ganguly Started His Duty as MP: সরকারি জমির উপর বেআইনি নির্মাণ, হকার উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা, এই নিয়ে গত মাস থেকেই শুরু হয়েছে এক ডামাডোল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি দখল, হকার উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। আর এরপর থেকেই রাজ্যের নানান প্রান্তে উচ্ছেদ শুরু করে পুলিশ। যদি আপাতত হকারদের একমাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে হকার উচ্ছেদ করা যাবে না বলেই কড়া নির্দেশ মমতার। এরই মধ্যে এবার বেআইনি দখল নিয়ে সরব হলেন বিজেপির নবনির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly Started His Duty as MP)।
বিচারব্যবস্থা ছেড়ে রাজনীতির ময়দানে যোগ দিয়েছিলেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে লড়েছিলেন লোকসভা নির্বাচনে। জনতা তাঁর উপর ভরসা রেখেছে। তমলুকের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। এবার তাঁর পালা সাধারণ মানুষের পাশে থাকার। বলাই বাহুল্য, সাংসদ হওয়ার পর থেকেই জোরকদমে নিজের এলাকায় কাজ শুরু করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার ফের তেমনই এক ঘটনার নিদর্শন মিলল (Abhijit Ganguly Started His Duty as MP)।
তমলুকের রাধামণি মিনি মার্কেটে স্টল বিলি নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবী, ওই মার্কেটে এক একটি স্টল পাঁচ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। এক একজন প্রায় ৬টি বা ১০টি কড়েও স্টল কিনছে। কিন্তু আগে যারা এই জায়গায় ব্যবসা করতেন, তাদের স্টল দেওয়ার আশ্বাস দেওয়া হলেও স্টল দেওয়া হচ্ছে না।
গতকাল, শনিবার সন্ধ্যায় ওই এলাকা পরিদর্শনে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে এই নিয়ে অভিযোগ করেন। তিনি তাদের সেই অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন (Abhijit Ganguly Started His Duty as MP)।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “বেশ কিছু দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁরা সাবধান হয়ে যান। না হলে সব স্টল ভাঙবো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সরকারি জায়গার উপর ঘরবাড়ি তৈরি হলে তা ভাঙা হবে। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলবো আপনি যা ঘোষণা করেছেন তা করুন। যদি না করেন তার পরের ব্যবস্থা আমি দেখবো” (Abhijit Ganguly Started His Duty as MP)।





