Woman Died Falling in a Hole created by Kolkata Municipality: ট্রাম লাইনের নীচ থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার পচাগলা অর্ধনগ্ন দেহ। সেই ঘটনা নিয়ে তদন্তে নামে পুলিশ। সেই ঘটনাতেই এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক অনুমান, প্রাতঃকৃত্য সারতে গিয়ে পুরসভার খোঁড়া গর্তে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে মহিলার (Woman Died Falling in a Hole created by Kolkata Municipality)।
গতকাল, শনিবার বিকেলে কলকাতার বিধান সরণি ও কাশী বোস লেনের মাঝে ঢালাই ট্রাম লাইনের নীচের সুড়ঙ্গ থেকে উদ্ধার হয় এক মাঝ বয়সী মহিলার অর্ধনগ্ন দেহ। পচন ধরে গিয়েছিল সেই মৃতদেহে (Woman Died Falling in a Hole created by Kolkata Municipality)। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ জানতে পারে ওই মহিলার নাম সুপর্না শীল।
পুলিশ সূত্রে খবর, শ্যামপুকুর থানার রাজা কালিকৃষ্ণ ২ নম্বর লেনের বাসিন্দা ওই মহিলা। দাদা মারা যাওয়ার পর ভাইপো ও বৌদির সঙ্গে থাকতেন তিনি। পরিবার সূত্রে দাবী, ওই মহিলা মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। শারীরিক সমস্যাও ছিল তাঁর। অসুস্থার জেরে মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন ওই মহিলা। যেখানে সেখানে মল, মূত্র ত্যাগের সমস্যাও ছিল তাঁর, এমনটাই জানায় পরিবার।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, ওই মহিলা হাতে বোতল নিয়ে ওই গর্তের দিকেই যাচ্ছিলেন। মৃতদেহের পাশ থেকে বোতলটি উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান, প্রাতঃকৃত্য সারতেই গিয়েছিলেন মহিলা। এদিকে আবার বিধান সরণির ওই এলাকায় কলকাতা পুরসভার জলের পাইপ লাইনের কাজ চলায় গর্ত করা হয়েছিল (Woman Died Falling in a Hole created by Kolkata Municipality)।
তদন্তকারীদের অনুমান, কোনওভাবে ওই গর্তেই পড়ে যান মহিলা। সেখান থেকে একা উঠতে পারেন নি। ভোরের দিকে লোকজন তেমন না থাকায় কেউ আর বাঁচাতে পারে নি মহিলাকে (Woman Died Falling in a Hole created by Kolkata Municipality)। এদিকে পরিবারের দাবী, ওই মহিলা যেহেতু মাঝেমধ্যেই এদিক-ওদিক বেরিয়ে যেতেন, তাও কেউ আর তাঁর নিখোঁজ হওয়া নিয়ে তেমন গুরুত্ব দেয়নি।
এই ঘটনায় ঘটনায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা গিয়েছে, ওই জায়গায় গত ১০ জুলাই পর্যন্ত কাজ করেছে পুরসভা। তারপর মাটি ভরাট করে দিয়ে চলে যান ঠিকাদার সংস্থার কর্মীরা। কিন্তু পুরসভার কাজের জন্য খোড়া গর্ত কেন অরক্ষিত রইল, তা নিয়ে উঠছে প্রশ্ন (Woman Died Falling in a Hole created by Kolkata Municipality)। গর্তের ভিতরে একজন মরে পড়ে থাকলেও তা কেন পুরকর্মীদের নজরেই পড়ল না, তা নিয়েও প্রশ্ন তো রয়েছেই।





