‘কাঁন্দে তবু মন…’! ‘আমার আর সৌমিত্রর সংঘাতের কারণেই ভেঙেছিল ভূমি’, ১৪ বছর পরও নিজের পুরনো ব্যান্ড নিয়ে আবেগপ্রবণ সুরজিৎ

গানের জগতে পরিচিত মুখ সুরজিৎ চট্টোপাধ্যায় (Surajit Chattopadhyay)। এখন সুরজিৎ এর আলাদা ব্যান্ড থাকলেও তিনি পরিচিতি পেয়েছিলেন ভূমির সুরজিৎ হিসেবেই। ২০১২ সালে ভূমি ব্যান্ডের দুই মুখ্য ভূমিকায় থাকা গায়কের মধ্যে সমস্যা তৈরি হয়। এক নিমেষে ভেঙ্গে যায় মানুষের পছন্দের এত বড় ব্যান্ডটি। ১৪ বছর পর সুরজিৎ প্রকাশ্যে কথা বললেন তার সাথে সৌমিত্রর ঝামেলা নিয়ে। কথা বললেন ভূমি ব্যান্ডটি নিয়ে। 

বারান্দায় রোদ্দুর ভূমি ব্যান্ডের একটি বিখ্যাত গান।এই গানটি সকলের গান। গানটি বড় থেকে বুড়ো, জাতি প্রজাতি সব ভেঙে দিয়েছে। সেই গান প্রসঙ্গে সাক্ষাৎকারে সুরজিৎ বলেছেন (Surajit Chattopadhyay), “একজন এনআরআই এর ছেলে যে বাংলা বলতে পারেনা সেও গানটা গাইছে। যে বুলবুলি চেনে না তাকে আমাকে বোঝাতে হয়েছে বুলবুলি কি’। এতটাই ফেমাস এই গানটি”। 

টাকা পয়সার অভাব ছিল সুরজিৎ চট্টোপাধ্যায়ের‌। তিনি জানিয়েছেন, “যে সময়ে বারান্দায় রোদ্দুর গেয়েছি সে সময় আমার একক অ্যালবাম গুলো চলছে না। আমার কাছে বন্ধুবান্ধবরা বলেছে যে এই গানটার পর তোকে আর ঘুরে দাঁড়াতে হবে না এমন একটা সময়ের এই গানটা। বারান্দায় রোদ্দুর যে লোকে শুনছে সেটা রিয়েলাইজ করতে সময় লেগেছিল প্রায় ছয় মাস। যখন অনুষ্ঠান বাড়লো টাকা পয়সা মনে হলো যে না পরের সপ্তাহের ব্যাপারটা ভাবতে হচ্ছে না এই সপ্তাহে দাঁড়িয়ে তখন বুঝতে পারলাম কিছুটা”।

ভূমি যে কতটা জনপ্রিয় তা বুঝতে বুঝতে অনেকে সময় লেগে গেছিল। সেই অভিজ্ঞতা সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, “কলকাতার বাইরে প্রথম শো করতে গেছিলাম ঝড় বৃষ্টির দিনে ছাতা মাথায় করে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে আমরা গাড়ির মধ্যে থেকে হাসি মজা করছি। আমাদের ব্যান্ডের অনুষ্ঠানে এরাম লোকজন শুনতে আসবে কোনদিনও একদিন হয়তো। যত এগোচ্ছি বুঝলাম ওরা আমাদের গান শুনতে এসেছে এগুলো একটা বড় প্রাপ্তি”।

ভূমি ব্যান্ডটা ভেঙে যাওয়া নিয়ে সাক্ষাৎকারে অকপট স্বীকারোক্তি করে সুরজিৎ জানিয়েছেন, “একটা পরিবারের মধ্যেও তো মনোমালিন্য থাকে তাহলে একটা ব্যান্ডের মধ্যে মতবিরোধ, মতানৈক হবে না সেটা কে বলবে”। 

ভূমির স্মৃতির পাতায় ডুব দিয়ে সুরজিৎ জানিয়েছেন, “ভূমির সুরজিৎ শুনলে আমার গর্ব হয়, কিন্তু অনেক আয়োজক বলে আমি ভূমির কেউ নই। কিন্তু আমি ভূমির সুরজিৎ আমি সেটাকে কখনো মুছে ফেলব না। ভূমিতে আমি একটা অসাধারণ সময় কাটিয়েছি”।

ভূমি ব্যান্ড থেকে সুরজিৎ এর বেরিয়ে আসা নিয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, “২০১২ সালে সৌমিত্র দার সাথে আমার মনোমালিন্য হয়েছে সেটা এখন ১৪ বছর হয়ে গেল সেটা নিয়ে আর কত ভাববো। তবে এ ২০১২ তে একটা রিয়েলাইজেশন হয়েছিল যে এবার আমাকে কিছু করতে হবে। মনে যদি কেউ করে থাকে যে আমাকে বিপাকে ফেলবে সে একটা মাসের জন্য সাফল্য পেয়েছিল। আমি ভূমিকে আবিষ্ট করে ছিলাম এবার আমি একা ভাবতাম না যে মানে কি করতে পারব আমি”।

আরও অন্যান্য খবর