সকলেই জানেন রাজনীতির ময়দানে নেমেছেন বাংলার দিদি নাম্বার ওয়ান। হুগলির লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আর কিছুদিন মাত্রই বাকি। তাই শুরু হয়ে গেছে প্রচার। রচনা বন্দ্যোপাধ্যায় ও মানুষদের সাথে মিশে ভোট প্রচারে ব্যস্ত হয়েছেন। হুগলি কেন্দ্র থেকেই রচনা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে তারা ছিলেন সহকর্মী। তবে লকেটের রাজনৈতিক ময়দান অনেক বেশি চেনা রচনার থেকে। কিছুদিন আগে প্রচারে বেরিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন রচনা বন্দ্যোপাধ্যায়। যেই মন্তব্যের পর ট্রোলের শিকার হন অভিনেত্রী।
রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “হুগলির মানুষ খুব লাকি যে আমাকে দেখতে পাবে”। একথা শুনে হাসির বন্যা বয়েছে। তিনি এর চেয়ে বড় এক বেফাস মন্তব্য করে বসেছেন। হুগলির শিল্প নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন অভিনেত্রী। হুগলির শিল্প প্রসঙ্গে, রচনা বলেছেন, “আমি যখন এলাম দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, রাস্তাঘাট অন্ধকার। শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কী করে বলছেন কারখানা হয়নি, হয়েছে আরও হবে।” রচনা এই মন্তব্যে তাকে কটাক্ষ করেছেন বড় রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষও।
রচনার মন্তব্য প্রসঙ্গে রূপা গাঙ্গুলি (Rupa Ganguly)
রচনা কে নিয়ে বিস্ফোরক মন্তব্য রূপা গাঙ্গুলির (Rupa Ganguly)। তিনি বলেন, “শতাব্দী এরম একটা কথা বলেছিল, ‘আমাকে দেখতে পাচ্ছ.. পয়সা দিয়ে দেখতে হচ্ছে না ফ্রিতে দেখতে পাচ্ছ’ কোন কারনে আমার মনে হয় রচনা সেটা শুনেছে আর ভেবেছে এমন বক্তব্য মানুষের ভালো লাগে তাই এমন কথা বলেছে রচনা।” রচনা প্রসঙ্গে রূপা গাঙ্গুলি বলেছেন, ‘ভারী মিষ্টি মেয়ে ও। মানুষ হিসেবে খুবই ভালো। রাজনীতিটা একটু শিখুক। ওকে তো ওর পার্টি লাইন ধরেই কথা বলতে হবে’।
সন্দেশখালির প্রসঙ্গ টেনে শাসক দলকে তোপ দাগেন রূপা গাঙ্গুলী (Rupa Ganguly)। তিনি বলেন, ‘সন্দেশখালি যে মেয়েদের সাথে এমন হয়েছে, বিশেষ অঞ্চলে এগুলো হয়েছে, সকলের সাথে তো এগুলো হয়নি। তাদের হয়ে যদি শাসকদলের মানুষেরা সঙ্গে গিয়ে দাঁড়াতো। বিশেষ করে শাসকদলের মেয়েরা যদি দাঁড়ায় গিয়ে আমার মনে হয় শাসক দল সেটাতে উপকৃত হবে।’





