সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে রজু হল মামলা

গত সপ্তাহেই নিজের বাড়িতে আত্মঘাতী হন বলিউডের নামজাদা অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর পর তদন্তে নামে মুম্বাই পুলিশ। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় এবার নাম জড়ালো অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। এমনকি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে রজু করা হল মামলা। সূত্র অনুসারে, বিহারের পাটাহি এলাকার এক আইনজীবী মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করেছেন। আগামী ২৪ জুন এই মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

এই নিয়ে বিহারের মুজাফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সুশান্তের মৃত্যু নিয়ে দুটি পিটিশন জমা করা হল । গত সপ্তাহেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী করণ জোহর, একতা কাপুর, সলমন খান, সঞ্জয়লীলা বনশালি সহ বেশ কয়েকজনের বিত্তবান প্রযোজক, পরিচালক এবং অভিনেতার বিরুদ্ধে মামলা রজু করেন। এবার এই মামলাতে রিয়া চক্রবর্তীর নামও রয়েছে বলে জানা যাচ্ছে। রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষণের অভিযোগ আনলেন আইনজীবী। রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের করা হয়।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুম্বই পুলিস রিয়া চক্রবর্তীকে প্রায় ১১ ঘণ্টা টানা জেরা করেন বলে জানা গেছে। জেরায় রিয়া সুশান্তের সঙ্গে তাঁদের মনমালিন্য এবং ঝগড়ার কথা স্বীকার করেছেন বলেও জানা গেছে। আরও একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রিয়ার সাথে সুশান্তের ঘনিষ্ঠ সম্পর্ক ঠিক মেনে নিতে পারেন নি তাঁর পরিবারের লোক। তাঁরা রিয়াকে বিশেষ পছন্দও করতেন না। সুশান্তের শেষকৃত্যে তাঁরা রিয়াকে আসতেও বারণ করেছিলেন। প্রাক্তন প্রেমিকের মৃত্যুতে এখন নাজেহাল এই বলিউড অভিনেত্রী।

RELATED Articles

Leave a Comment