এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের নাম বদলে সারেন্ডার মোদী রাখতে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিগত এক মাস ধরে লাদাখে চীন-ভারত সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাদাখ সীমান্তে চীনা সেনার বাড়বাড়ন্ত নিয়ে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের উপর চাপ দিচ্ছেন সোনিয়া পুত্র।
এই দিন একটি বিদেশি সংবাদমাধ্যমে প্রতিবেদনকে উল্লেখ করে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাহুল। তিনি লেখেন নরেন্দ্র মোদী নয়, আসলে ওনার নাম সারেন্ডার মোদী। তিনি প্রশ্ন তুলেছেন, “প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী চীনা সেনা ভারতীয় সীমান্তে প্রবেশ করেনি এবং আমাদের কোনও পোস্টও দখল হয়নি। সেক্ষেত্রে যদি অঞ্চলটি চীনের হয় তাহলে আমাদের জওয়ানদের কেন প্রাণ দিতে হল? ঠিক কোন অঞ্চলে তাঁদের হত্যা করল চীন সেনা।”
Narendra Modi
Is actually
Surender Modihttps://t.co/PbQ44skm0Z
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2020
যদিও এর আগেও তিনি এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কে তীব্র আক্রমণ করেছিলেন টুইটারে। “চীন ভারতের নিরস্ত্র সেনাদের হত্যা করে গুরুতর অপরাধ করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই বীরদের অস্ত্র ছাড়া কেন এইরকম বিপজ্জনক জায়গায় পাঠানো হয়েছিল ? কে পাঠিয়ছিল ? কেনই বা পাঠিয়েছিল ? এর জন্য কে দায়ী ?” তার এই প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর যে উত্তর দিয়েছিলেন তার পাল্টা জবাব অবশ্য দিতে পারেননি রাহুল। তিনি ভারতের সঙ্গে চীনের সংঘর্ষবিরতি চুক্তির কথা মনে করিয়ে দিয়েছিলেন রাহুলকে।
শুধু মোদী নয়, অমিত শাহ, রাজনাথ সিংয়ের বিরুদ্ধেও দেশের এই কঠিন পরিস্থিতি নিয়ে পরপর টুইট করে গিয়েছেন গেছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার লাদাখ ইস্যুতে সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সব বিরোধী দলই কেন্দ্রের সঙ্গে থাকার কথা বলে। শুধু কংগ্রেসই বেসুরো গায়। তবে রাহুল গান্ধীর এই অতি সক্রিয়তাকে ভালো চোখে দেখছেন না অনেকেই। কারণ কোনও কাজের কাজ না সরকারের সমস্ত পদক্ষেপের বিরোধিতা করে শুধু ট্যুইটের পর ট্যুইট করে কোনও সমস্যার সমাধান হবে না সে কথাই বলছেন সকলে।






