“সুশান্তের সঙ্গে জীবনে দেখা না করে এখন সুশান্তকে নিয়ে বিতর্কে অংশগ্রহণ করছে”, কাকে খোঁচা দিলেন সোনু সুড?

বিগত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেতা সোনু সুড। না কোনরকম স্বজনপোষণ বিতর্কে তিনি নাম জড়াননি তার বদলে গোটা ভারত জুড়ে তিনি অসহায় ও গরীব মানুষদের দিকে সাহায্যের হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন তাতে আপ্লুত সকলেই। এমনকি প্রবাসী ভারতীয়দেরও সাহায্য করেছেন সোনু। বলিউডের স্বজনপোষণ বিতর্কে এতদিন পর্যন্ত তিনি কোন রকম কথা বলেননি কিন্তু এবার তিনি মন্তব্য করলেন স্বজনপোষণ নিয়ে।

“অনেকেই এই বিষয় নিয়ে নাম কেনার চেষ্টা করছেন যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ‌ ভাবুন তো পাটনার সুশান্তের পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে! যারা সারা জীবনে একবারও সুশান্তের সঙ্গে দেখা করেননি তারা এখন বিতর্কে অংশগ্রহণ করছে।”

আর সোনুর এই মন্তব্যই বিতর্কে ঘি ঢেলেছে। ওয়াকিবহাল মহলের ধারণা, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে উদ্দেশ্য করেই সোনু এই মন্তব্য করেছেন। কঙ্গনাই সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর স্বজনপোষণ ও বহিরাগত ইত্যাদি বিষয়ে বারংবার মন্তব্য করেই চলেছেন। অথচ তিনি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে আজ পর্যন্ত কোনো দিনও দেখা করেছেন বলে শোনা যায়নি। তাই স্বাভাবিকভাবেই অনেকেই বলছেন সোনু এই মন্তব্য কঙ্গনার উদ্দেশ্যেই করেছেন।

মণিকর্ণিকা সিনেমার শুটিংয়ের সময় থেকেই সোনু সুডের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের ঠান্ডা লড়াই নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছিল। শেষ পর্যন্ত সোনু এই সিনেমা ছেড়ে বেরিয়েও যান। তাই অনেকেই মনে করছেন যে পুরনো তিক্ততার জেরেই এই রকম মন্তব্য করলেন। ‌

সোনু আরও জানিয়েছেন যে, তিনিও বহিরাগত, তার কোন ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। অনেক তারকার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন। বহিরাগত হয়েও নিজেকে ইন্ডাস্ট্রিতে সুপ্রতিষ্ঠিত করেছেন। কিন্তু মাঝে মাঝে তারও মনে হয়েছে তিনি কি আদেও এই জগতের একটা অংশ?

বলিউডে বহিরাগতদের কাজ পাওয়ার নিয়ে স্পষ্ট জানিয়েছেন যে বহিরাগত বহিরাগতই থাকবেন। কিন্তু পরিশ্রম করলে সাফল্য মিলবে না এটা হয় না। আমি বাইরে থেকে এসে অনেক স্ট্রাগল করে আজ এই জায়গায় পৌঁছেছি।তাই বলে আমার ছেলে যদি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে আসতে চায় তবে তাকে হয়তো এতটা পরিশ্রম করতে হবে না যতটা আমি করেছি। এছাড়াও সোনু জানিয়েছেন যে সুশান্তের এই অস্বাভাবিক মৃত্যু অনেকেরই চোখ খুলে দেবে। ‌

আরও অন্যান্য খবর