চলতি বছরে ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ চলেছে কাদের নামে? দেখে নিন ‘ইয়াহু’র ‘দি মোস্ট সার্চড পিপল’ কারা

বিগত কোন বছরের সঙ্গেই চলতি বছরের কোন তুলনা হয় না। করোনাভাইরাসের মতো মহামারীর সাক্ষী থেকেছে এই বছর। সর্বাধিক মৃত্যু দেখেছে এই বছর। প্রিয়জনকে হারানোর সাক্ষী থেকেছে এই বছর। ‌‌‌‌আর বছরেই ভারতীয় সিনেমা হারিয়েছে বেশকিছু গুণী ব্যক্তিত্বকে। যাঁর মধ্যে কয়েকজনের মৃত্যু নাড়িয়ে দিয়ে গেছে দেশকে।

আর এই নামগুলি সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে ইন্টারনেটে। এমনটাই জানাচ্ছে ইয়াহু। ‌
তথ্যে প্রকাশ, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী দু’টি নাম‌ই ইন্টারনেটে সবথেকে বেশিবার সার্চ করেছে দেশবাসী।

চলতি বছরের জুন মাস থেকে এই দু’টি নামই সবথেকে বেশি চর্চিত সারা দেশজুড়ে। সৌজন্যে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু।
গত ১৪ই জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তার পর থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। তিন-চার মাসের টানা তদন্তের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে ঘোষণা করলেও আঙুল ওঠে বলিউডের বহু প্রভাবশালী মানুষের দিকে।

এই অস্বাভাবিক মৃত্যু মামলায় সবচেয়ে বেশি প্যাঁচে পড়েন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী।
মৃত্যু তদন্ত মামলা বদলে যায় মাদক মামলায়। মাদক ব্যবহারের অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়াকে গ্রেপ্তারও করে। জামিন পাওয়ার আগে পর্যন্ত রিয়া চক্রবর্তীর নাম খবরের শিরোনামে ছিল। তার ফলাফল ‘ইয়াহু’তে। দেখা গেল, দেশের মহিলাদের মধ্যে সবচেয়ে বেশিবার রিয়ার নাম খুঁজেছেন দেশবাসী।

সুশান্তের নাম পিছনে ফেলে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। মোদীর পরেই রিয়ার নাম। নারী ও পুরুষদের তালিকাতেও স্বাভাবিকভাবে যথাক্রমে রিয়া ও সুশান্তের নামই প্রথম স্থানে রয়েছে।

উল্লেখ্য, সুশান্তের পর মোস্ট সার্চড তালিকায় রয়েছে দেশের রাজনৈতিক নেতা ও অন্যান্য অভিনেতাদের নাম। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সলমন খান, ইরফান খান, ঋষি কপূর, এস পি বালসুব্রহ্মণ্যম, সোনু সুদ, অনুরাগ কাশ্যপ ও অল্লু অর্জুন।
অন্যদিকে রিয়ার পরে তালিকায় স্থান পাওয়া অভিনেত্রীরা হলেন কঙ্গনা রানাউত, দীপিকা পাড়ুকোন, সানি লিওনি, প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, নেহা কক্কর, কণিকা কপূর, করিনা কপূর খান ও সারা আলি খান।

RELATED Articles