আজ ৫০ দিন হয়ে গেল সুশান্ত সিং রাজপুত এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সেই সঙ্গে রেখে গিয়েছেন প্রচুর প্রশ্ন। যে প্রশ্নের উত্তর পেতে বিহার পুলিশের চার সদস্যের তদন্ত দল সম্প্রতি মুম্বাইতে পৌঁছেছেন। কিন্তু তাদের অভিযোগ মুম্বাই পুলিশ ক্রমাগত তাদের সঙ্গে অসহযোগিতা করে যাচ্ছে।
এছাড়াও সুশান্তের মৃত্যুর তদন্তভার নিয়ে বিহার পুলিসের পাটনা সেন্ট্রালের এসপি বিনয় তিওয়ারি যখন খোঁজ শুরু করেন, সেই সময় তাঁকে বিএমসির তরফে জোর করে কোয়ারেন্টাইনড করা হয় বলে অভিযোগ।
এই নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রশ্ন তোলেন যে কেন বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারেন্টাইনড করা হলো। তবে এই ঘটনা থেকে যে বিহার পুলিশ ভয় পাবেনা এবং তদন্ত থেকে পিছিয়ে যাবে না সে কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে গোটা বিষয়টি বিহার সরকার বনাম মহারাষ্ট্র সরকার হয়ে দাঁড়িয়েছে।
সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত বিহার পুলিশ নিজের মতো করছে এবং মুম্বাই পুলিশ নিজেদের পথে এগোচ্ছে। বিহার পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে বর্তমানে রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের কোনো পরিকল্পনা তাদের নেই বটে তবে যদি প্রয়োজন পড়ে রিয়াকে নিজেদের হেফাজতে নেবে বিহার পুলিশ।
আবার এদিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছেন যে ইচ্ছা করে এই ঘটনায় রাজনৈতিক রং লাগানো হচ্ছে। তার বক্তব্য যেখানে মুম্বাই পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে সেখানে সিবিআইকে তদন্তভার দেওয়ার দরকারটা কী? বিহার সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিবিআই তদন্তের কথা বলছে বলে দাবি করেন অনিল দেশমুখ।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!