বেঁচে থাকতে করা হল দুচ্ছাই, এখন জাতীয় পুরস্কারের মঞ্চে বিশেষ সম্মান দেওয়া হল সুশান্ত সিং রাজপুতকে!

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হলো ৬৭ তম জাতীয় পুরস্কার বিতরণ। বাংলা থেকে গুমনামি যেমন সেরা ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছে সেরকম সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু জাতীয় পুরস্কার নজর কেড়েছে একটি অন্য কারণে।

সেরা ফিচার ফিল্ম নির্বাচিত করা হয়েছে ছিঁচোড়ে সিনেমাটিকে। আরে সুসান সিং রাজপুত অভিনীত এই ছবিটি জন্য জাতীয় পুরস্কার নিতে যখন পরিচালক এবং প্রযোজক মঞ্চে ওঠেন তখন তারা উৎসর্গ করেন সুশান্ত সিং রাজপুত কে।

যা দেখে গর্বিত সুশান্তের দিদি শ্বেতা সিং। তিনি টুইট করেন, ‘ভাই এই গর্বের মুহূর্তটা আমাদের সকলের সাথেই ভাগ করে নিচ্ছে। ওর আত্মা আমাদের সাথে উপস্থিত আছে জাতীয় পুরস্কারের মঞ্চে। এটা দেখে আমার বুক গর্বে ফুলে উঠল যে এই পুরস্কার উৎসর্গ করা হল আমার ভাইকে। ধন্যবাদ আর শুভেচ্ছা ছিঁচোড়ে-র গোটা টিমকে।’

তবে সুশান্তের ভক্তরা অনেকেই এই খবরে অখুশি। তাদের মধ্যে যখন বেঁচে ছিলেন তখনই সিনেমার জন্য সুশান্তকে সেরকম ভাবে কোনও সম্মান দেওয়া হয়নি। এখন মৃত্যুর পর সম্মান দেওয়া মানে প্রকৃতপক্ষে তাঁকে অসম্মান করাই হচ্ছে। যদিও অনেকেই খুশি হয়েছেন সুশান্তের নাম উল্লেখ করায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর