জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হলো দাদাগিরি। সৌরভ গাঙ্গুলী সঞ্চালনায় এই কুইজ শো বাংলায় তুমুল জনপ্রিয়। একের পর এক কঠিন প্রশ্নের উত্তর প্রতিযোগীরা দিয়ে মন জয় করে নেন দর্শকদের।
এদের মধ্যে স্পেশাল এপিসোড গুলো সাধারণ মানুষের কাছে অত্যন্ত বেশি জনপ্রিয়তা পায় কারণ নিজেদের প্রিয় তারকাদের অন্যরকম ভাবে দেখতে পান দর্শকরা।তাদের জীবনের নানা অজানা কথা জানা যায়। এবার যেমন দাদাগিরিতে আসতে চলেছে এই পথ যদি না শেষ হয় পরিবার।
আর সেখানেই উর্মি এবং সাত্যকির বেশ কিছু ট্যালেন্ট দেখে সৌরভের চক্ষু চড়কগাছ। এর আগে উর্মি গুগলির নির্ভুল উত্তর দিয়ে দাদাকে ক্লিন বোল্ড করেছিল আর এবার সাত্যকি যে কান্ড ঘটালো দাদাগিরিতে তা দেখে তাজ্জব সৌরভ নিজেই।
সাত্যকি অর্থাৎ ঋত্বিক মুখার্জি ক্রিকেট দেখতে খুব ভালোবাসেন। কিন্তু কোনদিনও কাউকে শুনেছেন যে খেলোয়াড়ের জার্সির নম্বর মুখস্থ করতে? ঋত্বিক এটাই করেন।
ছোটবেলা থেকে ক্রিকেট খেলা দেখতে দেখতে সকলের জার্সি নম্বর মুখস্থ করতেন তিনি।ঋত্বিকের এই ট্যালেন্ট এর কথা জানতে পেরেই তাকে একাধিক ক্রিকেটারের জার্সি নম্বর জিজ্ঞাসা করেন সৌরভ। বেমালুম নির্ভুল উত্তর দেন উর্মির বর সাত্যকি। যে প্রোমো দেখে এখন এপিসোড দেখার অপেক্ষা করছেন সকলে।






