ফিরে দেখার ১ বছর! সোশ্যাল মাধ্যমে ভাইরাল হলো সুশান্ত সিং রাজপুতের কৃষ্ণ সংকীর্তনের ভিডিও

তিনি শিক্ষাগত যোগ্যতায় ইঞ্জিনিয়ার ছিলেন, পেশাগতভাবে দারুন অভিনেতা। এছাড়াও ছিল তাঁর বহুমুখী প্রতিভা, গান থেকে নাচ সব জায়গাতেই নিজের আলো ছড়িয়েছেন তিনি। কিন্তু এমন উজ্জ্বল প্রতিভাই গত বছর আজকের দিনে নিজেকে শেষ করে দিয়েছিল।

তিনি যে কেন‌ও আত্মহত্যা করেছিলেন তা আজও অজানা। হত্যা না আত্মহত্যা? সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি! পুলিশি তদন্ত আজও চলছে।

আরও পড়ুন- স্মরণে সুশান্ত! অভিনেতার এক বছরের মৃত্যুবার্ষিকীতে তাঁর বন্ধুদের সঙ্গে ফিরে দেখা কিছু মুহূর্ত

আজ তাঁর চলে যাওয়ার এক বছর পূর্ণ হল। জীবনের সঙ্গে লড়াই থেকে একরকম পালিয়ে গেছেন তিনি।‌ তবে তাঁকে ভোলেননি তাঁর ভক্তরা। আজ‌ও তাঁর ন্যায় বিচারের আশায় রয়েছে তাঁরা। অভিনেতার মৃত্যুর বর্ষপূর্তিতে অভিনেতার মৃত্যুর বর্ষপূর্তিতে ফের সোশ্যাল মাধ্যমে ভাইরাল হল অভিনেতার একটি ভিডিও।

আরও পড়ুন- শ্রদ্ধার জোর! সোনু সুদকে দেখতে খালি পায়ে ৭০০ কিলোমিটার পথ হেঁটে এলেন যুবক, আপ্লুত অভিনেতা

যেখানে দেখা যাচ্ছে ভক্তি ভরে কৃষ্ণনাম গাইছেন তিনি। হে কৃষ্ণ গোবিন্দ মুরারী গানটি গাইছেন তিনি।

অভিনেতার মৃত্যুর পরপরই ভাইরাল হয়েছিল এই ভিডিওটি।  মৃত্যুর আগে তাঁর শেষ জন্মদিনে তিনি তাঁর দিদি নীতু সিং এর বাড়ী গিয়েছিলেন। আর সেখানেই নিজের কন্ঠে অসাধারন কৃষ্ণ নাম সংকীর্তনটি করেন তিনি। ‌ তাঁর মৃত্যুর এক বছরে চলুন ফিরে দেখা যাক সেই পুরনো ভিডিওটি।

RELATED Articles