এখনও অব্যাহত সুশান্তের ঝড়, বছরের সর্বাধিক আলোচিত সিনেমার তালিকায় প্রথম স্থান পেল ‘দিল বেচারা’

সদ্যই টুইটারের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে বছরের সবচেয়ে বেশি যে সিনেমা নিয়ে টুইটারে আলোচনা হয়েছে তার নাম রয়েছে। এই তালিকার প্রথমেই যে সিনেমার নাম রয়েছে তা হল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘দিল বেচারা’ ছবিটি।

বছরের প্রথম থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে বাছাই করা হয়েছে কয়েকটি ছবি। জানা গিয়েছে, ‘দিল বেচারা’-ই একমাত্র বলিউড সিনেমা যে এই তালিকায় স্থান পেয়েছে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দুটি দক্ষিণী সিনেমা ‘সুরারাই পট্ট্রু’ ও ‘সারিলেরু নেভেভভারু’।

https://twitter.com/TwitterIndia/status/1336163306713726976?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1336163306713726976%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.republicworld.com%2Fentertainment-news%2Fbollywood-news%2Fsushant-singh-rajputs-dil-bechara-most-tweeted-2020-film-only-bollywood-movie-in-top-3.html

চলতি বছরের ১৪ই জুন মারা যান সুশান্ত সিং রাজপুত। তার অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার ডিজনিতে। হলিউড সিনেমা ও বিখ্যাত উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর অনুকরণে তৈরি হয় এই ছবি। ছবিতে সুশান্তের বিপরীতে ছিলেন সঞ্জনা সাঙ্ঘি ও ছবিটি পরিচালনা করেন মুকেশ ছাবড়া। বলা হয়, ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে যা হিট করেছে তা প্রেক্ষাগৃহের ২০০০ কোটি টাকার টিকিটের দামের সমান।

মুক্তির পরেই এই ছবি মানুষের মন জয় করে নেয়। আবেগপ্রবণ করে তোলে দর্শকদের সুশান্তের শেষ ছবি। ছবির একটি সংলাপ বিশেষ হিট হয় যেখানে অভিনেতা বলেন, “আমি নিজের শোকসভায় উপস্থিত থাকতে চাই”। প্রয়াত অভিনেতার সঙ্গে ছবির চরিত্রের অনেকাংশে মিল খুঁজে পান দর্শক। ইউটিউবে সবথেকে বেশি লাইক পাওয়া ট্রেলার হিসেবে চিহ্নিত করা হয় ছবিটিকে। IMDB-তেও সবথেকে বেশি নম্বর পাওয়া হিন্দি ছবি হিসেবে গণিত হয় এই ছবি।

অন্যদিকে, তামিল সুপারস্টার সুরিয়া অভিনীত ছবি ‘সুরারাই পট্ট্রু’ও মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। এই তালিকায় তৃতীয় স্থান পাওয়া ছবি মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নেভেভভারু’ মুক্তি পেয়েছিল চলতি বছরের ১১ই জানুয়ারিতে।

RELATED Articles