ফ্ল্যাটে পুজো করছেন সুশান্ত, ভাইরাল হলো ভিডিও

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু তদন্ত ধীরে ধীরে অন্য দিকে মোড় নিচ্ছে। রহস্যের জট খোলার বদলে আরো জড়িয়ে যাচ্ছে। রিয়া চক্রবর্তী ও তার ভাইকে জেরায় বিস্ফোরক সব তথ্য উঠে আসছে। যদিও এখনো পর্যন্ত শুধুমাত্র এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট রিয়াকে জেরা করেছে, এরপরে সিবিআই যখন জেরা শুরু করবে তখন কী হবে তা নিয়ে বেশ উত্তেজনায় রয়েছেন সুশান্তের অনুরাগীরা।

এর মধ্যেই সোশ্যাল‌ মিডিয়ায় ভাইরাল হলো সুশান্ত সিং রাজপুতের একটি পুরনো ভিডিও। যেখানে সুশান্তকে দেখা যাচ্ছে দিদি প্রিয়াঙ্কা সিং ও জামাইবাবুর সঙ্গে পুজো করতে। ২০১৯ সালের প্রথম দিকে বান্দ্রার কাপরি হাইটসের অ্যাপার্টমেন্টে পুজোর আয়োজন করেন সুশান্ত সিং রাজপুত। তখন ভাইয়ের ফ্ল্যাটে আসেন দিদি প্রিয়াঙ্কা সিংও। সেখানই ভাই-বোনকে একযোগে পুজো করতে দেখা যায়। সম্প্রতি পুজো করার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত রিয়া চক্রবর্তীর সঙ্গে পরিচয়ের পর এই ফ্ল্যাট ছেড়ে দেন সুশান্ত। কাপরি হাইটস ছেড়ে বান্দ্রার মন্ট ব্ল্যাঙ্কে নতুন ফ্ল্যাট ভাড়া নেন সুশান্ত। যেখানে প্রতি মাসে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ভাড়া দিতে হতো তাঁকে। তাঁর সঙ্গে লিভ-ইন করতে শুরু করেন রিয়া। সম্প্রতি মুম্বাই পুলিশের জিজ্ঞাসাবাদের সময় রিয়া দাবি করেন, সুশান্তের কাপরি হাইটসের ফ্ল্যাট ভুতুড়ে ছিল। সেই কারণেই সুশান্ত ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে মন্ট ব্ল্যাঙ্কে থাকতে শুরু করেন। যদিও রিয়া সত্যি কথা বলছেন কিনা তা জানা যায়নি। শিশুদের অনুরাগীরা আশা করছেন যে সিবিআই জেরা করার পরেই গোটা ঘটনার অভিমুখ বদলে যেতে পারে।

RELATED Articles

Leave a Comment