ঢালাও মদ আর হুক্কা দিয়ে বয়ফ্রেন্ড স্বর্ণেন্দু সমাদ্দারের জন্মদিন জমিয়ে সেলিব্রেট করলেন শ্রুতি দাস! সঙ্গে ছিল উর্মি-সাত্যকিও

টলিউডের ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় পরিচালক স্বর্নেন্দু সমাদ্দার। বর্তমান সময়ে একাধিক বাংলা ধারাবাহিকের ক্যামেরার পিছনে থেকে দক্ষ ভাবে তিনি কাজ করছেন।

এই মুহূর্তে জি বাংলার অন্যতম ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়। আর এই ধারাবাহিকেও ক্যামেরার পিছনে আছেন স্বর্নেন্দুই। সম্প্রতি এই ধারাবাহিকের ১০০ পর্ব পার করেছে। জনপ্রিয়তা তুঙ্গে। তার মাঝেই গতকাল ছিল পরিচালক মহাশয়ের জন্মদিন।

১০০ তম এপিসোড আবার পরিচালকের জন্মদিন, স্বাভাবিকভাবেই হইহই করেই পালন হলো তার জন্মদিন। অভিনেত্রী শ্রুতি দাসের সাথে তার সম্পর্কের কথা সকলেই জানেন। একটি পাঁচ তারা হোটেল লর্ড অফ ড্রিংকস বার অ্যান্ড রেস্টুরেন্টে। জন্মদিনের পার্টিতে মেতে ওঠেন সকলেই।

জন্মদিনে উপস্থিত ছিলেন শ্রুতি দাস নিজেই। প্রেমিকের জন্মদিনে নিজেকে অন্যরূপে ধরা দিয়েছেন তিনি। পাশাপাশি ধারাবাহিকের সাত্যকি অর্থাৎ ঋত্বিক মুখার্জি এবং অন্বেষা হাজরা উপস্থিত ছিলেন।ধারাবাহিকের এসিস্ট্যান্ট ডিরেক্টর কৃশ ও উপস্থিত ছিলেন।

জমকালো এই জন্মদিনের পার্টিতে হুক্কাতে টান দেন সকলেই সাথে ড্রিঙ্কস তো ছিলই। কেক কেটে বার্থ ডে সেলিব্রেট করা হয়। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী অন্বেষা হাজরা। স্বাভাবিকভাবেই পরিচালক স্বর্ণেন্দু জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। পাশাপাশি স্বর্ণেন্দু আগামী দিনে শ্রুতি দাস তো আছেনই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles