“অনুরাগ কাশ্যপের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেব”, এ কী বললেন তাপসী পান্নু?

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) অন্যতম প্রিয় অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)।নিজের একাধিক ছবিতে তাপসীকে কাস্ট করেছেন অনুরাগ যার মধ্যে অন্যতম মনমর্জিয়া, ষান্ড কি আঁখ ইত্যাদি। কিন্তু সম্প্রতি অনুরাগকে নিয়ে ওঠা শ্লীলতাহানীর অভিযোগ এর প্রেক্ষিতে পরিচালকের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেওয়ার কথা কেন বললেন তাপসী?

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তাপসী বলেছেন, যদি অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে একটি অভিযোগের প্রমাণ হয় তাহলে তিনি পরিচালকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন! গোটা বিষয়টি তিনি অনুরাগ এর পক্ষে দাঁড়িয়ে বলেছেন। তার স্পষ্ট বক্তব্য, অনুরাগ কখনো কোনো মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন না।অনুরাগের ক্রু টীমেও মহিলাদের সংখ্যা পুরুষের সমান সমান বলে জানান তাপসী।

কিছুদিন আগেই বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh) অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কাস্টিং কাউচ এর (Casting Couch) মতো মারাত্মক অভিযোগ এনেছেন। সেই সময় অনুরাগ এর পক্ষে দাঁড়িয়ে সবার প্রথমে মুখ খুলেছিলেন তাপসী পান্নু এবং বলেছিলেন, অনুরাগ ‘সবচেয়ে বড় ফেমিনিস্ট’।

তবে ‘থাপ্পড়’ অভিনেত্রী এটাও মনে করেন যে, যদি সত্যিই কাউকে এরকম অত্যাচার করা হয়ে থাকে তাহলে গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত সত্য সামনে আনা উচিত।

RELATED Articles

Leave a Comment