এই ঘটনার জেরে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম কর্তৃপক্ষকে তলব করে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক। এবার ওয়েব সিরিজে দর্শকদের প্রতিক্রিয়া দেখে সর্বসম্মুখে ক্ষমা চাইলেন ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর।
নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে দর্শক মহলের একাংশ ওয়েব সিরিজের বেশ কিছু কন্টেন্ট নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগ তুলেছেন। অনেকেই ধর্মীয় ভাবাবেগে আঘাত উঠেছে বলে অভিযোগ তুলেছেন।
পরিচালক আরও লিখেছেন, ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ কল্পনার ওপর ভিত্তি করে তৈরি। কোনও ব্যক্তি এবং অভিনয় এবং ঘটনার সঙ্গে সাদৃশ্য পুরোপুরি কাকতালীয়। কলাকুশলীদের কারোরই আলাদা করে কোনো ধর্ম, ব্যক্তি, সম্প্রদায়, রাজনৈতিক কোনও দল অথবা ব্যক্তি, জীবিত বা মৃত কাউকে আঘাত আনার উদ্দেশ্য ছিল না। তাণ্ডবের অভিনেতা ও কলাকুশলীরা জনগণের উদ্বেগ প্রকাশ এবং ভাবাবেগে আহত হওয়ার বিষয়টি বিবেচনা করেন এবং নিঃশর্তভাবে ক্ষমা চাইলেন সকলের কাছে।
Our sincere apologies . pic.twitter.com/Efr9s0kYnl
— ali abbas zafar (@aliabbaszafar) January 18, 2021
প্রসঙ্গত উল্লেখ্য, হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগে ‘তাণ্ডব’এর পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে উত্তরপ্রদেশে লখনৌতে এক থানায় দায়ের হয় এফআইআর।





