‘আমাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল’,তৃণমূলপন্থী পরিচালকরা দুচ্ছাই করেছিলেন তরুণ মজুমদারকে! বামপন্থী অনীক দত্তের কাছে চোখের জলে দুঃখ প্রকাশ বর্ষীয়ান পরিচালকের

বেশ কিছুদিন ধরে এসএসকেএম হাতপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি তরুণ মজুমদার। নানা শারীরিক জটিলতা নিয়ে আশংকাজনক অবস্থায় তিনি ভর্তি হন। জানা যাচ্ছে, অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছে সিসিইউতে। তাঁর শরীরের অবনতির কথা শুনে হাসপাতলে দৌড়ে যান পরিচালক অনীক দত্ত।

হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমকে তরুণ মজুমদারের অবস্থার কথা জানান। তিনি বলেন, ওঁর শরীরে এতো নল ঢোকানো দেখে তাঁর ভালো লাগছিল না। তাঁর কথা শুনেই তিনি চোখ খোলেন এবং মাথা নাড়িয়েছেন। কিন্তু কথা বলতে পারছেন না। তিনি আরও বলেন, কিছুদিন আগে প্রকাশিত হওয়া তাঁর ছবি ‘অপরাজিত’ দেখে আবেগ প্রবণ হয়ে তরুণ মজুমদার তাঁকে জড়িয়ে ধরেছিলেন। ওঁর ছবিটা খুব পছন্দ হয়েছে।

পরিচালক অনীক দত্ত, তরুণ মজুমদারের সম্পর্কে অনেক স্মৃতি বিজড়িত কথা বলতে থাকেন সংবাদ মাধ্যমকে। তিনি জানান ওঁর একটা কথা আমার ভীষণ মনে থাকবে, তখন তরুণ মজুমদার তাঁকে জড়িয়ে কাঁদছিলেন এবং তাঁকে বলেন, ‘ আমাকে তো লাথি মেরে বের করে দেওয়া হ’ল…’ অপরাজিত ছবি দেখে তরুণ মজুমদার একথা বলেছিলেন বলে জানিয়েছেন বাঙালি পরিচালক অনীক দত্ত। একথা শোনার পর অনীক বাবু চুপ করে গেছিলেন, কিছু বলতে পারেননি।সংবাদ মাধ্যমকে তিনি জানান, তাঁকে যোগ্য সম্মান দেওয়া না হলেও অসম্মান যেন না করা হয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles